মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ পল্লীতে প্রায় ৪ বছর তথা ৩ বছর ৭ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ৮ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত পরিমল রায় (৪২) গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে শিশুর পরিবারসহ এলাকাবাসী।
দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি বাড়ির বাইরে খেলছিল।
এ সময় আখ ও কুশি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত তাকে নিজের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ করেন শিশুটির বাবা।
পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ সময় শিশুটি বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে অভিযুক্তের বাড়িতে গিয়ে দরজা বন্ধ ঘরের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান।
দরজা খোলার পর শিশুটিকে বাইরে বের করা হয়।
পরে শারীরিক অসুস্থতার কথা জানালে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার বিষয়ে অভিযুক্তের কাছে জানতে চাইলে শিশুটির বাবা-মায়ের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাদেরকে মারধর করা হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
এ ঘটনায় শিশুটির বাবা রিপন রায় লক্ষীপুর গ্রামের বাসিন্দা বাদী হয়ে একই এলাকার গোবিন্দ চন্দ্র রায়ের পুত্র অভিযুক্ত পরিমল রায় (৪২)’র বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি এজাহার দায়েরসহ
১৯(১১)২৬ নম্বর মামলা রেকর্ড করা হয়।
অভিযুক্ত ধর্ষক গ্রেফতার না হওয়ায় শিশুটির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানিয়েছে।
দ্রুত গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে স্থানীয়রা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন তারা।
এ বিষয়ে সাবেক বীরগঞ্জ উপজেলা ভাইস ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা বলেন, এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
কোনোভাবেই এমন অপরাধকে ছাড় দেওয়া যায় না।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
২৮ নভেম্বর থানা সূত্রে জানা গেছে পুলিশ অভিযুক্ত পরিমল পলাতক থাকায় কয়েকবার অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা যায়নি, তবে তাকে গ্রেফতারসহ আইনের আওতায় আনার জোর তৎপরতা চলছে।
মন্তব্য করুন