নিউজ ডেস্ক
৫০ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

সাভার ও আশুলিয়ায় ৩ বাসে অগ্নিসংযোগ

সাভারঃ

সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসগুলোর ভেতরের অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনের পাশে রাখা একটি বাসে আগুন দেয় কে বা কারা।

“পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। “

অপরদিকে, একই দিন ভোরে আশুলিয়া থানাধীন দুটি পৃথক স্থানে আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ঘটনাগুলো নাশকতামূলক অগ্নিকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষিত, ধর্ষককে গ্রেফতার দাবীতে মানববন্ধন, ৪৮ ঘন্টার আলটিমেটাম

১

সাভার ও আশুলিয়ায় ৩ বাসে অগ্নিসংযোগ

২

জীবিত অবস্থায় মাকে দেখতে পারেনি তূর্য, মৃ/ত্যুর পর শেষ দেখা কারাফটকে

৩

দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

৪

ভেনেজুয়েলায় প্রথম সফরে স্বাস্থ্য খাতে সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

৫

গঠনতন্ত্রের এজেন্ডা বাস্তবায়নে সাধারণ সভা

৬

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

৭

ফেসবুকে প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে উত্তরার আব্দুল্লাহপুরে আবাসিক হোটেলের আড়ালে চলছে অনৈতিক কার্যক্রম

৮

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

৯

মাওলানা সাদের বক্তব্যে আকিদাগত বিচ্যুতির অভিযোগ, দেওবন্দের আপত্তির কারণ জানালেন সালমান বজুনুরি

১০

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১.২৫ শতাংশ প্রণোদনা পাবেন বাংলাদেশিরা

১১

৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

১২

নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে , পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

১৩

জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ

১৪

৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: বাস্তববাদী জিয়াউর রহমান

১৫

ছবি তুলবে চশমা, কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা

১৬

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

১৭

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

১৮

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

১৯

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

২০