নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

ঢাকার ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনে কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা এবং কওমি মাদ্রাসাগুলোর খেদমতে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী। তিনি বলেছেন, আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা রক্ষা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং মসজিদ-মাদ্রাসার সার্বিক উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত এ মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ধর্মমন্ত্রী এসব বক্তব্য দেন বলে নিশ্চিত করেছেন ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

ধর্মমন্ত্রী বলেন, ইলম, তাকওয়া ও আত্মশুদ্ধির এই মহতী আয়োজনে বিশ্ববরেণ্য শাইখুল হাদিস ও ফকিহদের উপস্থিতি সম্মেলনকে আন্তর্জাতিক ধর্মীয় সম্প্রীতি ও ইলমি আবহে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দস্তরবন্দীপ্রাপ্ত আলেমদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি তাঁদের ভবিষ্যৎ ইলমি ও দাওয়াতি জীবনের সাফল্য কামনা করেন।

জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ঐতিহাসিক অবদান তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং দেওবন্দি শিক্ষাধারা ও ইসলামের খাঁটি মূল্যবোধ চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। ১৯৫৬ সালে দারুল উলুম দেওবন্দের পবিত্র শিক্ষাধারার ভিত্তিতে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশিষ্ট আলেম ও মনীষীদের হাত ধরে প্রতিষ্ঠানটি বিকশিত হয়েছে।

তিনি বলেন, জামিয়ার প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.) ছিলেন হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানভী (রহ.), হজরত আনোয়ার শাহ কাশ্মীরী (রহ.), শায়খ শাব্বির আহমদ উসমানী (রহ.) ও আল্লামা জাফর আহমদ উসমানী (রহ.)-এর অন্যতম শ্রেষ্ঠ শাগরেদ। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও শরিয়তের খেদমতকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এ প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছিলেন।

প্রতিষ্ঠানটির বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী মনীষীদের স্মরণ করে ধর্মমন্ত্রী বিশেষভাবে হজরত মাওলানা মো. হাফিজ্জী হুজুর (রহ.), হজরত মাওলানা হেদায়েতুল্লাহ (রহ.), হজরত মাওলানা ফজলুর রহমান (রহ.), হজরত মাওলানা ইসমাইল (রহ.), হজরত মাওলানা আব্দুল আজিজ (রহ.), হজরত মাওলানা আতহার রহমান (রহ.) এবং শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর অবদানের কথা উল্লেখ করেন।

বর্তমান মুহতামিম হজরত মাওলানা মো. আব্দুল কুদ্দুসের দীর্ঘদিনের দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি বলেন, চার দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তিনি জামিয়ার তত্ত্বাবধান ও উম্মাহর খেদমত করে যাচ্ছেন। এ সময় তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ধর্মমন্ত্রী।

বিএনপির ভূমিকার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইসলামী শিক্ষাব্যবস্থার বিকাশ, কওমি মাদ্রাসা ও আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং ধর্মীয় মূল্যবোধ পুনর্জাগরণে দলটি কাজ করেছে।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আল্লামা শামসুল হক ফরিদপুরী, হাফিজ্জী হুজুর, পীরজী হুজুরসহ প্রয়াত আলেম-ওলামাদের অবদানের কথা স্মরণ করে তাঁদের জন্য দোয়া করেন।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানির ব্যবস্থা চালু করা হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মধ্যে গত ১৪ মার্চ ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ সম্মানির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় একজন ইমাম মাসে পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিন তিন হাজার টাকা এবং খাদেম দুই হাজার টাকা করে পাবেন। পাশাপাশি ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রত্যেককে এক হাজার টাকা করে সম্মানি দেওয়া হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, মসজিদ খাতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা। পর্যায়ক্রমে দেশের আরও বেশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীসহ দেশের সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। ২০২৩ সালে হজের বিমানভাড়া যেখানে ১ লাখ ৯৭ হাজার টাকা ছিল, বর্তমানে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আলেম-ওলামাদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, আলেম সমাজই মানুষের হেদায়েতের আলো এবং সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর। তাঁদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করে তিনি বলেন, আল্লাহ যেন তাঁকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং পবিত্র কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনার তাওফিক দান করেন।

তিনি আরও বলেন, জনগণের আমানত রক্ষা, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করতে চায়। এ জন্য আলেম-ওলামাদের সহযোগিতা ও দোয়া প্রয়োজন।

নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, সম্প্রতি আল্লাহর রহমতে তাঁর হিপ রিপ্লেসমেন্ট হয়েছে। তিনি যেন সুস্থ হয়ে আলেম-ওলামা ও দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত অব্যাহত রাখতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন। এ প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত তরুণ আলেমরা যেন বিশ্বব্যাপী ইসলাম ও সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দিতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

একই সঙ্গে জামিয়া ফরিদাবাদসহ দেশের সব কওমি মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত ইসলামী জ্ঞানচর্চার সুদৃঢ় দুর্গ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। বাংলাদেশকে সব ধরনের বিশৃঙ্খলা ও ফিতনা থেকে হেফাজত এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে সালাম ও ধন্যবাদের মাধ্যমে বক্তব্য শেষ করেন ধর্মমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষিত, ধর্ষককে গ্রেফতার দাবীতে মানববন্ধন, ৪৮ ঘন্টার আলটিমেটাম

১

সাভার ও আশুলিয়ায় ৩ বাসে অগ্নিসংযোগ

২

জীবিত অবস্থায় মাকে দেখতে পারেনি তূর্য, মৃ/ত্যুর পর শেষ দেখা কারাফটকে

৩

দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

৪

ভেনেজুয়েলায় প্রথম সফরে স্বাস্থ্য খাতে সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

৫

গঠনতন্ত্রের এজেন্ডা বাস্তবায়নে সাধারণ সভা

৬

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

৭

ফেসবুকে প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে উত্তরার আব্দুল্লাহপুরে আবাসিক হোটেলের আড়ালে চলছে অনৈতিক কার্যক্রম

৮

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

৯

মাওলানা সাদের বক্তব্যে আকিদাগত বিচ্যুতির অভিযোগ, দেওবন্দের আপত্তির কারণ জানালেন সালমান বজুনুরি

১০

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১.২৫ শতাংশ প্রণোদনা পাবেন বাংলাদেশিরা

১১

৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

১২

নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে , পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

১৩

জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ

১৪

৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: বাস্তববাদী জিয়াউর রহমান

১৫

ছবি তুলবে চশমা, কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা

১৬

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

১৭

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

১৮

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

১৯

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

২০