নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

বেনাপোলে ও শার্শা সবজির বাজারে স্বস্তি, কমেছে অধিকাংশ পণ্যের দাম

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-

শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের বেনাপোলে ও শার্শা উপজেলার কাঁচাবাজারে কমতে শুরু করেছে অধিকাংশ সবজির দাম। বর্তমানে বেশির ভাগ সবজি ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে নতুন দেশি পাকা টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি। মাছ, মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও গরুর মাংসের বাজারে এখনো স্বস্তি ফেরেনি।

রোববার (১৫ নভেম্বর) বেনাপোল, শার্শা কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় গত কয়েক সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কমেছে।

বাজারে পটোল, মিষ্টিকুমড়া, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া উচ্ছে ৮০ টাকা, শসা ৫০ টাকা এবং জাতভেদে বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে পেঁপে ১৫ টাকা, মুলা ২০ টাকা, ওলকপি ৪০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ প্রতিটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।

আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা এবং মানভেদে শিম ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে টমেটোর দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। নতুন দেশি পাকা টমেটো প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং আমদানিকৃত টমেটো ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি আলু ২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা এবং আদা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বেনাপোল বাজারের সবজি বিক্রেতা সুরুজ মিয়া জানান, বর্তমানে টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। শীতকালীন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। দিন যত যাবে, বাজারে সরবরাহ আরও বাড়বে এবং সবজির দামও কমে আসবে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে মাছ, মুরগি ও ডিমের বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০০থেকে ১২০ টাকায়। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম এখনো ৭৫০ টাকা কেজি।

মাছের বাজারে তেলাপিয়া প্রতি কেজি ১২০ টাকা, সিলভার কার্প ১৩০ থেকে ১৫০ টাকা, মানভেদে রুই ১৪০ থেকে ২০০ টাকা, মিরগেল ১৪০ থেকে ১৮০ টাকা এবং পাঙ্গাস ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় উপজেলায় বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কমেছে। মাছ, মুরগি ও ডিমের দামেও কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে। তবে গরুর মাংস ও নতুন দেশি টমেটোর উচ্চমূল্য ক্রেতাদের ভোগান্তি বাড়াচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল গিজার উৎপাদনের দায়ে কারখানা সিলগালা

১

নওগাঁয় প্রায় ৮০ বছর পুরানো (বিটিশ) আমলের কবরস্থ দখল করে ফসল চাষের অভিযোগ

২

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আইস, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪

৪

নবায়নযোগ্য জালানির লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে সোলার সার্ভিস প্রোভাইডারদের সাথে মত বিনিময় সভা

৫

কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত

৬

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে রাষ্ট্রপক্ষের উদ্যোগ থাকবে : অ্যাটর্নি জেনারেল

৭

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে কারখানা ছুটি, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী

৯

আশুলিয়ায় ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আ/টক ১৭

১০

নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ

১১

অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর নির্দেশ সিএমপি কমিশনারের

১২

আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ

১৩

ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

রাজশাহীতে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি, ২ বিদেশি পি/স্তলসহ গুলি ও ম্যাগজিন উ/দ্ধার

১৫

ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ 

১৬

দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে ফেনীর সোনাগাজীতে

১৭

দক্ষিণ আফ্রিকা টেস্টে চোটের ধাক্কা, কনুইয়ের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

১৮

জীববৈচিত্র্য হারাচ্ছে হালদা নদী, সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

১৯

চাঁপাইনবাবগঞ্জে পু/লিশের অভিযানে এস্কাফ সিরাপ উ/দ্ধার, গ্রে/প্তার ১

২০