নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে রাষ্ট্রপক্ষের উদ্যোগ থাকবে : অ্যাটর্নি জেনারেল

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসা হত্যা মামলার রায় যাতে দ্রুত কার্যকর হয় রাষ্ট্রপক্ষের সে উদ্যোগ থাকবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এই মামলার আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড আজ বহাল রেখে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বহুল আলোচিত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দম্পতির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

আজকের রায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এই মামলার যাতে দ্রুত রায় কার্যকর হয় রাষ্ট্রপক্ষ থেকে সে উদ্যোগ থাকবে।

এদিকে স্বপ্না খাতুনের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সে রায় পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গত ৭ জুন মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। তার আগেই ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে সেই বাসা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করা হয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

গত ২১ মে রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে প্রধানমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল গিজার উৎপাদনের দায়ে কারখানা সিলগালা

১

নওগাঁয় প্রায় ৮০ বছর পুরানো (বিটিশ) আমলের কবরস্থ দখল করে ফসল চাষের অভিযোগ

২

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আইস, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪

৪

নবায়নযোগ্য জালানির লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে সোলার সার্ভিস প্রোভাইডারদের সাথে মত বিনিময় সভা

৫

কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত

৬

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে রাষ্ট্রপক্ষের উদ্যোগ থাকবে : অ্যাটর্নি জেনারেল

৭

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে কারখানা ছুটি, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী

৯

আশুলিয়ায় ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আ/টক ১৭

১০

নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ

১১

অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর নির্দেশ সিএমপি কমিশনারের

১২

আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ

১৩

ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

রাজশাহীতে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি, ২ বিদেশি পি/স্তলসহ গুলি ও ম্যাগজিন উ/দ্ধার

১৫

ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ 

১৬

দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে ফেনীর সোনাগাজীতে

১৭

দক্ষিণ আফ্রিকা টেস্টে চোটের ধাক্কা, কনুইয়ের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

১৮

জীববৈচিত্র্য হারাচ্ছে হালদা নদী, সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

১৯

চাঁপাইনবাবগঞ্জে পু/লিশের অভিযানে এস্কাফ সিরাপ উ/দ্ধার, গ্রে/প্তার ১

২০