নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ বছর নবীনগর উপজেলায় মোট ১৩২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ আব্দুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ আব্দুল মান্নান বলেন, “দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই পরিবারের মানুষ। দুর্গাপূজায় আমরা মিলেমিশে ভাই ভাই হিসেবে কাজ করব। সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপনে সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, নবীনগর উপজেলার বিভিন্ন শ্মশান ও মন্দিরে কোনো সমস্যা থাকলে তাঁকে জানাতে হবে। সেসব সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি সবসময় সবার পাশে থাকার আশ্বাস দেন।

সভায় দুর্গাপূজার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে পূজামণ্ডপে ডিজে গান বন্ধ রাখা,পূজা চলাকালীন প্রতিদিন বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত পূজামণ্ডপের আশপাশে মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা এবং প্রতিমা বিসর্জনের কার্যক্রম দশমীর দিন রাত ১০টার মধ্যে সম্পন্ন করার আহ্বান।

সভায় পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, মানিক বিশ্বাস, সীতানাথ সূত্রধর, মিঠু সূত্রধর পলাশ, কান্তি কুমার ভট্টাচার্য, আর সি রঞ্জন দাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
আশরাফ হোসেন রাজু
সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের অনন্ত ভদ্র, এনসিপির সদস্য মো. আলমগীর হোসেন, জামায়াত নেতা মোখলেছুর রহমান, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সোহেল শান্তি এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী সভায় অংশ নেন।

এ সময় উপজেলার ১৩২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিনেই প্রকাশ পাবে শাহরুখের ‘কিং’-এর টিজার!

১

ঢাকা–চট্টগ্রাম রেলপথে আসছে বড় পরিবর্তন, দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

২

কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের সম্মানে উত্তরা ক্লাবে নৈশভোজ

৩

আতালের সেঞ্চুরিতে আফগানদের প্রতিরোধ, মিরাজের জোড়া আঘাতে জয়ের আশা বাংলাদেশের

৪

রঙিন ওড়না, মেকআপ কিংবা চুল দেখা গেলেই আটক, আফগানিস্তানে তালেবানের কঠোর অভিযান

৫

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

৬

১৩ ঘণ্টায় ১০ বার অগ্ন্যুৎপাত, ইন্দোনেশিয়ার সেমেরুতে বিপজ্জনক লাভাপ্রবাহের সতর্কতা

৭

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৮

ফলোআপ, মন্দিরে চুরি,সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ১৭ ঘণ্টায় মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

৯

দিনাজপুর বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

১০

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি

১১

দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন.

১২

রাণীনগরে ৫০টি দুর্গামন্দিরে ৬০০ কেজি করে চাল ও গাছ উপহার

১৩

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

১৪

আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ, লিড ৩২৯ রানের

১৫

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

১৬

বীরগঞ্জে বাগানের গাছ কেটে চোরাই পথে বিক্রিকালে আটক, থানা ও ইউনিয়ন পরিষদে অভিযোগ।

১৭

আশুলিয়ায় পোশাককর্মী বিথী হত্যা: সীমান্ত থেকে স্বামী গ্রেপ্তার, পিবিআই কার্যালয়ে ব্রিফিং

১৮

প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী

১৯

চুয়েটে ছাত্রদলের সমর্থন পেয়েও অবরুদ্ধ নতুন উপাচার্য, আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ইন্ধন কতটা?

২০