নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি

(নীলফামারী) প্রতিনিধি:
প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা, আগাম প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন কার্যকর পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টা। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে নীলফামারীর ডিমলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দিবসটি উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসিই) সহকারী প্রোগ্রামার মো. শাহ্‌নুর আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মাধব চন্দ্র রায়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, “দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সচেতন হতে হবে এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জানতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।”

আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি চিহ্নিত করা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা রাখা, আগাম সতর্কবার্তা অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় উদ্ধারকৌশলবিষয়ক সচেতনতামূলক মহড়া (মক ড্রিল) প্রদর্শন করা হয়। এতে জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ পরিচালনা, নিরাপদে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের কৌশল তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতালের সেঞ্চুরিতে আফগানদের প্রতিরোধ, মিরাজের জোড়া আঘাতে জয়ের আশা বাংলাদেশের

১

রঙিন ওড়না, মেকআপ কিংবা চুল দেখা গেলেই আটক, আফগানিস্তানে তালেবানের কঠোর অভিযান

২

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

৩

১৩ ঘণ্টায় ১০ বার অগ্ন্যুৎপাত, ইন্দোনেশিয়ার সেমেরুতে বিপজ্জনক লাভাপ্রবাহের সতর্কতা

৪

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৫

ফলোআপ, মন্দিরে চুরি,সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ১৭ ঘণ্টায় মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

৬

দিনাজপুর বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

৭

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি

৮

দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন.

৯

রাণীনগরে ৫০টি দুর্গামন্দিরে ৬০০ কেজি করে চাল ও গাছ উপহার

১০

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

১১

আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ, লিড ৩২৯ রানের

১২

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

১৩

বীরগঞ্জে বাগানের গাছ কেটে চোরাই পথে বিক্রিকালে আটক, থানা ও ইউনিয়ন পরিষদে অভিযোগ।

১৪

আশুলিয়ায় পোশাককর্মী বিথী হত্যা: সীমান্ত থেকে স্বামী গ্রেপ্তার, পিবিআই কার্যালয়ে ব্রিফিং

১৫

প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী

১৬

চুয়েটে ছাত্রদলের সমর্থন পেয়েও অবরুদ্ধ নতুন উপাচার্য, আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ইন্ধন কতটা?

১৭

লিটনের সেঞ্চুরির পর এবাদতের জোড়া আঘাত, জয়ের স্বপ্নে বাংলাদেশ

১৮

৯ হাজার রানের ক্লাবে লিটন

১৯

ডিমলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

২০