নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

গুলশানে TOS Bond নামক মদের ওয়্যারহাউজে ডিএনসির যৌথ অভিযান, আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণে অনিয়ম সনাক্ত; ওয়্যারহাউজ সিলগালা

বিশেষ প্রতিনিধি ঢাকা

২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নেতৃত্বে Customs Intelligence and Investigation Department এবং SRB-এর সমন্বয়ে গঠিত টিম রাজধানীর গুলশানে TOS Bond Pvt. Ltd. নামের একটি বন্ডেড ওয়্যারহাউজে যৌথ অভিযান পরিচালনা করে।অভিযানে প্রতিষ্ঠানটির আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণ এবং হিসাব ব্যবস্থাপনায় একাধিক অনিয়ম শনাক্ত করা হয়। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কাস্টমস আইন অনুযায়ী ডিএনসির উপস্থিতিতে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজ সিলগালা করে।

অভিযানকালে কর্মকর্তারা প্রতিষ্ঠানের রেজিস্টার, জাতীয় রাজস্ব বোর্ড (NBR) অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে সংরক্ষিত পণ্যের সরেজমিন তথ্য যাচাই করেন। এ সময় সফটওয়্যারে Exbond দেখানো হলেও বাস্তবে প্রতিষ্ঠানের ওয়্যারহাউজে থাকা ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি এবং ৬ বোতল Nemiroff পাওয়া যায়। অর্থাৎ, সফটওয়্যারে পণ্যগুলো প্রতিষ্ঠান থেকে ছাড় হয়েছে বলে দেখানো হলেও সরেজমিনে সেগুলো প্রতিষ্ঠানের হেফাজতে পাওয়া যায়।

এছাড়া আমদানিকৃত ২,২৫০ কার্টন Heineken Beer প্রতিষ্ঠানের সফটওয়্যার সিস্টেমে ০৩/০৯/২০২৬ তারিখে Inbound হিসেবে অন্তর্ভুক্ত দেখানো হয়। কিন্তু যৌথ অভিযানে যাচাই করে দেখা যায়, উক্ত পণ্যগুলো প্রতিষ্ঠানের ওয়্যারহাউজে বাস্তবে পাওয়া যায় নি।

এছাড়া প্রতিষ্ঠানের মোট চারটি ফ্লোর এর মধ্যে দুটি ফ্লোর এর কাস্টমসের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য/অনুমোদন পাওয়া যায়নি।

ডিএনসির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে এসব অসঙ্গতি ও অনিয়ম চিহ্নিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজ সিলগালা করা হয়। বিষয়টি অধিকতর যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিস্তারিত –
০১৪০৪০৭২১০০
০১৪০৪০৭২১০৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থেকে ৪ হাজার ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

১

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

২

অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

৩

দূর্গা মন্ডপ পরিবেশন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি 

৪

গুলশানে TOS Bond নামক মদের ওয়্যারহাউজে ডিএনসির যৌথ অভিযান, আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণে অনিয়ম সনাক্ত; ওয়্যারহাউজ সিলগালা

৫

জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ

৬

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ২০

৭

কুমিল্লায় নির্মাণ সামগ্রী লুট ও চাঁদাবাজির চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী ‘কানা মমিন’ গ্রেফতার

৮

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

৯

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে হামলার ছক? ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক গ্রেপ্তার, ঘনীভূত হচ্ছে রহস্য

১০

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

১১

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানার উদ্যোগে সচেতনতা ক্যাম্প

১২

দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

১৩

প্রত্যাশার পারদ ছুঁয়ে ‘দৃশ্যম দ্য কনক্লুশন’ একটি নিশ্চিত ব্লকবাস্টার: সমালোচকের রিভিউ

১৪

২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ: প্রথম ম্যাচেই টাইগারদের সামনে ইংল্যান্ড, কেমন হলো বাংলাদেশের গ্রুপ?

১৫

সোনার পদকের স্বপ্ন শেষ, মুস্তাফিজের পাশে লিটন

১৬

অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ড: ঢাকা মহানগর উত্তরের তিন বিএনপি নেতা বহিষ্কার

১৭

ফ্লাইদুবাইয়ের ককপিটে রক্তক্ষয়ী হামলা: শত প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট

১৮

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৯

রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

২০