নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানার উদ্যোগে সচেতনতা ক্যাম্প

এইচ এম মাহমুদ হাসান

ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানার উদ্যোগে উত্তরা এলাকার বিভিন্ন সেক্টরের পার্কে ডেঙ্গু সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমির ও মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর না করে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা। তাই প্রত্যেক নাগরিককে নিজের বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল , ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মাহফুজুর রহমানসহ,নায়েবে আমির হারুনুর রশিদ তারেক, সেক্রেটারি বদিউজ্জামান বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও স্বেচ্ছাসেবকরা।

ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিভিন্ন পার্ক ও আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে উত্তরা মডেল থানার বিভিন্ন সেক্টরে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন উত্তরা গড়তে জনসচেতনতা, নাগরিক দায়িত্ব ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ

১

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ২০

২

কুমিল্লায় নির্মাণ সামগ্রী লুট ও চাঁদাবাজির চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী ‘কানা মমিন’ গ্রেফতার

৩

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

৪

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে হামলার ছক? ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক গ্রেপ্তার, ঘনীভূত হচ্ছে রহস্য

৫

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

৬

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানার উদ্যোগে সচেতনতা ক্যাম্প

৭

দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

৮

প্রত্যাশার পারদ ছুঁয়ে ‘দৃশ্যম দ্য কনক্লুশন’ একটি নিশ্চিত ব্লকবাস্টার: সমালোচকের রিভিউ

৯

২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ: প্রথম ম্যাচেই টাইগারদের সামনে ইংল্যান্ড, কেমন হলো বাংলাদেশের গ্রুপ?

১০

সোনার পদকের স্বপ্ন শেষ, মুস্তাফিজের পাশে লিটন

১১

অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ড: ঢাকা মহানগর উত্তরের তিন বিএনপি নেতা বহিষ্কার

১২

ফ্লাইদুবাইয়ের ককপিটে রক্তক্ষয়ী হামলা: শত প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট

১৩

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৪

রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৫

ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক

১৬

হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

১৭

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁ/জাসহ মাদক ব্যবসায়ী গ্রে/প্তার

১৯

টঙ্গীতে তাঁতী লীগ নেতা গ্রে/প্তার

২০