সায়মন খান
১৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

পল্টনে আওয়ামী লীগ নেতাকে আটক, ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

 

নিজস্ব প্রতিবেদক | লিড নিউজ ২৪

রাজধানীর পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে ব্যতিক্রমী কায়দায় পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা। পুলিশের কাছে সোপর্দ করার আগে ওই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ানো হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। পরে রবিউল ইসলাম নয়ন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার ভিডিও প্রকাশ করেন।

আটক ব্যক্তির নাম জাভেদ দিদার। তিনি নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আটকের পর জাভেদ দিদারের রাজনৈতিক পরিচয় ও পল্টন এলাকায় অবস্থানের কারণ জানতে চান যুবদল নেতা নয়ন। একপর্যায়ে তাকে সেদ্ধ ডিম খেতে দেওয়া হয়। প্রথমে তিনি খেতে রাজি না হলেও পরে নয়নের অনুরোধে দুটি ডিম খান। এ সময় নয়ন নিজেও একটি ডিম খান।

পরবর্তী সময়ে জাভেদ দিদারকে স্থানীয় একটি কফিশপে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চেয়ারে বসিয়ে কফি খাওয়ানো হয় এবং আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেন নয়ন।

এ সময় রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে গুলিস্তান এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন জাভেদ দিদার। তবে এই অভিযোগের সত্যতা পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

ভিডিওতে অতীতের আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে করা আচরণের প্রসঙ্গও তুলে ধরেন নয়ন। ওই সময়ে নিজেকে টানা ৭৭ দিন রিমান্ডে থাকতে হয়েছিল বলেও দাবি করেন তিনি।

পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে জাভেদ দিদার ও তার মোবাইল ফোন তাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

১

প্রায় ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্যও বড় সুযোগ

২

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকার ফোনালাপ ফাঁস, প্রত্যাহার দাগনভূঞার ওসি

৩

আগরতলায় নানক-নাছিমদের অবস্থানের খবরে সীমান্তে উত্তেজনা, বিজিবির টহল জোরদার

৪

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত, প্রত্যর্পণ প্রশ্নে নতুন বার্তা

৫

ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন

৬

সেঞ্চুরিয়নে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ

৭

এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

৮

নওগাঁয় প্রশাসনে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৮তম বিসিএসের কর্মকর্তা মো. ছুফি উল্লাহ

৯

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১০

বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

১১

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন

১৩

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবীর পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মা/লামাল জ/ব্দ

১৪

ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল আর্সেনাল

১৫

শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

১৬

দুই বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

১৭

নবীনগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান

১৮

তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল

১৯

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

২০