নিউজ ডেস্ক
৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৯২৫) সভাপতি তবিবুর রহমানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তবিবুর রহমান ও তাঁর সঙ্গে থাকা লোকমান হোসেন আহত হয়েছেন। বোমার আঘাতে আহত দু’জনের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত ও পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত দুজনই ওই গ্রামের বাসিন্দা বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কাজী বাবুল।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। তবিবুর রহমান বেনাপোল পৌর বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক।

আহত তবিবুর রহমান বলেন, তাঁরা কয়েকজন মিলে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি ও লোকমান হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, আমরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর পর বাড়ি ফিরছিলাম। এ সময় তবিবুর রহমানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বেনাপোল পোর্ট থানার ওসি কাজী বাবুল জানান, খবর পেয়ে নাভারন সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আরিফ হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে নদী খননের আড়ালে ব্যক্তিমালিকানাধীন জমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক

২

দিনাজপুর কাহারোলে কান্তজি মন্দিরে আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৩

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

৪

সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

৫

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান, অন্যান্য রুট চালু

৬

ঈশ্বরদীতে বিএনপির মিছিল ঘিরে গুলি, জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে আগুন

৭

চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ

৮

সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ

৯

ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ

১০

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

১১

নাটোরে ঔষধি গ্রামের চাষীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

১২

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা

১৩

মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মালয়েশিয়ার পরামর্শ

১৪

প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন

১৫

তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মুন্সীগঞ্জে পাঁচ ধাপে ৬৭টি ইউনিয়নে নির্বাচন

১৭

সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

১৮

স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

১৯

চলতি অর্থবছরের চার মাস বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা

২০