নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোর ঝিকরগাছায় উপজেলায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হাশেমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

বুধবারব বিকালে যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি আনিসুর রহমান পলাশ।

দণ্ডিত হাশেম ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ নভেম্বর ঝিকরগাছা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাজেরালী এলাকায় মহসিনের ইটভাটার সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হাশেম ও একই উপজেলার পুরন্দরপুর গ্রামের কালামকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা দুটি আলাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক ওমর শরীফ বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ২০১১ সালের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার বিচার চলাকালে অপর আসামি কালামের মৃত্যু হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলার কার্যক্রম নিষ্পত্তি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হাশেমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকার ফোনালাপ ফাঁস, প্রত্যাহার দাগনভূঞার ওসি

১

আগরতলায় নানক-নাছিমদের অবস্থানের খবরে সীমান্তে উত্তেজনা, বিজিবির টহল জোরদার

২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত, প্রত্যর্পণ প্রশ্নে নতুন বার্তা

৩

ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন

৪

সেঞ্চুরিয়নে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ

৫

এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

৬

নওগাঁয় প্রশাসনে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৮তম বিসিএসের কর্মকর্তা মো. ছুফি উল্লাহ

৭

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৮

বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

৯

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন

১১

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবীর পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মা/লামাল জ/ব্দ

১২

ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল আর্সেনাল

১৩

শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

১৪

দুই বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

১৫

নবীনগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান

১৬

তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল

১৭

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৮

চবি রাইটার্স ফোরামের নেতৃত্বে মাহফুজ ও নায়েম

১৯

মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর ফের হেমায়েতপুরে সংঘর্ষ, সাভার ও আশুলিয়ায় বন্ধ ২২ কারখানা

২০