নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা

কুমিল্লার লাকসামে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) লাকসাম স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ রোজী আকতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপাত জাহান, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লায়লী, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের উদবাতুল বারী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি ওয়াসিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম মানু, পৌর বিএনপির সভাপতি আলহাজ মোজির আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন মুশু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাতাবুর রহমান মানিক এবং সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতারা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লাকসাম উপজেলা প্যানেল বনাম মনোহরগঞ্জ উপজেলা প্যানেলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচটি ঘিরে স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকেরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটানো। পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করা। খেলায় লাকসাম উপজেলা ১ গোলে জয়ী হন। প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী বলেন, আমি আপনাদের অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছি। লাকসাম মনোহরগঞ্জ স্টেডিয়াম নির্মান করা হবে। আমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করবো মাদককে না বলবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকার ফোনালাপ ফাঁস, প্রত্যাহার দাগনভূঞার ওসি

১

আগরতলায় নানক-নাছিমদের অবস্থানের খবরে সীমান্তে উত্তেজনা, বিজিবির টহল জোরদার

২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত, প্রত্যর্পণ প্রশ্নে নতুন বার্তা

৩

ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন

৪

সেঞ্চুরিয়নে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ

৫

এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

৬

নওগাঁয় প্রশাসনে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৮তম বিসিএসের কর্মকর্তা মো. ছুফি উল্লাহ

৭

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৮

বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

৯

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন

১১

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবীর পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মা/লামাল জ/ব্দ

১২

ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল আর্সেনাল

১৩

শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

১৪

দুই বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

১৫

নবীনগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান

১৬

তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল

১৭

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৮

চবি রাইটার্স ফোরামের নেতৃত্বে মাহফুজ ও নায়েম

১৯

মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর ফের হেমায়েতপুরে সংঘর্ষ, সাভার ও আশুলিয়ায় বন্ধ ২২ কারখানা

২০