নিউজ ডেস্ক
১০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল

মো: রাজ হাওলাদার:
মোংলা প্রতিনিধি:

তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ১৮ বছর আগে সীমান্ত পাড়ি দিয়েছিলেন বাগেরহাটের মোংলা উপজেলার যুবক বাদল ফরাজী। কিন্তু নামের মিলের কারণে বিনা অপরাধে হত্যামামলার আসামি হয়ে হারিয়ে ফেলেন জীবনের সোনালি ১৮টি বছর। অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে ২৮ দিনের প্যারোলে মুক্তি পেয়ে মায়ের কোলে ফিরেছেন তিনি।

​মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বাদল ফরাজীকে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ওই দিন রাত ১২টায় মোংলায় নিজ বাড়িতে পৌঁছান তিনি। দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা। আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় পুরো বাড়িতে।

​

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৩ জুলাই মোংলার বাসিন্দা আব্দুল খালেক ফরাজীর ছেলে বাদল ফরাজী পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল আগ্রার তাজমহল দেখা। কিন্তু সীমান্ত পার হওয়ার পরপরই ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে ‘বাদল সিং’ নামের এক হত্যামামলার আসামি মনে করে আটক করে।

​স্বজনদের দাবি, দিল্লিতে যে হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঘটনা ঘটেছিল বাদলের ভারতে প্রবেশের দুই মাস সাত দিন আগে। ফলে ওই ঘটনার সঙ্গে তার কোনোভাবেই সম্পৃক্ততা থাকার সুযোগ ছিল না। তবুও আইনি জটিলতায় ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং ২২ আগস্ট যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীতে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। তবে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেও দমে যাননি বাদল; ভারতের তিহার কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।

২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় বাদল ফরাজীকে দেশে ফিরিয়ে আনা হয়। তবে নিজ দেশে ফিরলেও আইনি জটিলতায় মুক্তি মেলেনি তার। প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরবর্তীতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয় তাকে।

​

গত ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম ভাইয়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে প্রক্রিয়া শুরু হয় এবং ১৬ নভেম্বর চার সপ্তাহের (২৮ দিন) প্যারোল কার্যকরের জন্য গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পান তিনি।

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর ভাইকে কাছে পেয়ে আবেগাপ্লুত বোন আকলিমা বেগম বলেন, “আমার ভাই বিনা দোষে জীবনের ১৮টি বছর হারিয়েছে। আমাদের একটাই চাওয়া, তাকে যেন আর কখনো কারাগারের চারদেয়ালে ফিরে যেতে না হয়। সাময়িক এই মুক্তি যেন স্থায়ী মুক্তির পথ তৈরি করে।”

​এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “দীর্ঘ ১৮ বছর পর বাদল ফরাজীর পরিবারের কাছে ফেরার বিষয়টি অত্যন্ত আবেগঘন ও মানবিক। প্যারোলের শর্ত ও আইনগত বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার স্থায়ী মুক্তির বিষয়টি সমাধান হোক, সেটিই আমরা প্রত্যাশা করি।”

​বর্তমানে স্বজনদের ভালোবাসায় সিক্ত হলেও ২৮ দিনের প্যারোল শেষে কী হবে, তা নিয়ে শঙ্কা কাটছে না পরিবারটির। বাদল ফরাজী যেন এবার স্থায়ীভাবে মুক্ত জীবনে ফিরতে পারেন—সরকারের কাছে এমনটাই দাবি জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্যও বড় সুযোগ

১

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকার ফোনালাপ ফাঁস, প্রত্যাহার দাগনভূঞার ওসি

২

আগরতলায় নানক-নাছিমদের অবস্থানের খবরে সীমান্তে উত্তেজনা, বিজিবির টহল জোরদার

৩

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত, প্রত্যর্পণ প্রশ্নে নতুন বার্তা

৪

ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন

৫

সেঞ্চুরিয়নে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ

৬

এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

৭

নওগাঁয় প্রশাসনে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৮তম বিসিএসের কর্মকর্তা মো. ছুফি উল্লাহ

৮

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৯

বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

১০

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন

১২

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবীর পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মা/লামাল জ/ব্দ

১৩

ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল আর্সেনাল

১৪

শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

১৫

দুই বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

১৬

নবীনগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান

১৭

তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল

১৮

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৯

চবি রাইটার্স ফোরামের নেতৃত্বে মাহফুজ ও নায়েম

২০