নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকার ফোনালাপ ফাঁস, প্রত্যাহার দাগনভূঞার ওসি

ওসি ফয়জুল আজিম নোমান

 

নিজস্ব প্রতিবেদক | লিড নিউজ ২৪

ফেনীর দাগনভূঞায় কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে ব্যক্তিগত যোগাযোগ, মামলা ও অর্থ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে প্রাথমিক তদন্তের পর তাকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করে ফেনী জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের নেত্রী তাসকিরা তানিন সনির সঙ্গে ওসির কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

‘ওসি ঠিক তো সব ঠিক’

ছড়িয়ে পড়া ৬ মিনিট ৮ সেকেন্ডের ফোনালাপে ওই নারী নেত্রীকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে নিজের বাসায় আসতে বলেন ওসি নোমান। সেখানে যেতে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ওসিকে বলতে শোনা যায়, ‘ওসি ঠিক তো সব ঠিক।’

কথোপকথনে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক স্বার্থের বাইরেও যোগাযোগ বজায় রাখার প্রসঙ্গ উঠে আসে।

দুই লাখ টাকা লেনদেনের অভিযোগ

ফোনালাপে তাসকিরা তানিন তার বিরুদ্ধে দায়ের করা মামলা, কারাবাস, জামিন ও আর্থিক ক্ষতির বিষয় তুলে ধরেন। তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাকে এবং তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

একপর্যায়ে ধারদেনা করে দুই লাখ টাকা দেওয়ার পরও পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ওই নেত্রী। এমনকি প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করে হলেও পুলিশকে টাকা দেওয়ার কথা বলেন তিনি।

তবে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওসি নোমান।

গ্রেপ্তারের পর শ্লীলতাহানির অভিযোগ

গত ১০ নভেম্বর রাতে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর আলোচিত ফোনালাপটি প্রকাশ্যে আসে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় থানাহাজতে ওসির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন তাসকিরা।

যা বলছেন ওসি

ফয়জুল আজিম নোমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেছেন। তবে ফোনালাপের সত্যতা স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তারের জন্য ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে ওসিকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকার ফোনালাপ ফাঁস, প্রত্যাহার দাগনভূঞার ওসি

১

আগরতলায় নানক-নাছিমদের অবস্থানের খবরে সীমান্তে উত্তেজনা, বিজিবির টহল জোরদার

২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত, প্রত্যর্পণ প্রশ্নে নতুন বার্তা

৩

ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন

৪

সেঞ্চুরিয়নে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ

৫

এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

৬

নওগাঁয় প্রশাসনে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৮তম বিসিএসের কর্মকর্তা মো. ছুফি উল্লাহ

৭

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৮

বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

৯

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন

১১

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবীর পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মা/লামাল জ/ব্দ

১২

ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল আর্সেনাল

১৩

শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

১৪

দুই বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

১৫

নবীনগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান

১৬

তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল

১৭

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৮

চবি রাইটার্স ফোরামের নেতৃত্বে মাহফুজ ও নায়েম

১৯

মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর ফের হেমায়েতপুরে সংঘর্ষ, সাভার ও আশুলিয়ায় বন্ধ ২২ কারখানা

২০