মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
১১ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী (নাম জানা গেছে) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের পারচৌকা এলাকার একটি ধানখেতের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকার একটি ধানখেতের পাশে টমাসসহ চারজন ককটেল তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বাকি তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিষয়টি বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

১

প্রায় ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্যও বড় সুযোগ

২

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকার ফোনালাপ ফাঁস, প্রত্যাহার দাগনভূঞার ওসি

৩

আগরতলায় নানক-নাছিমদের অবস্থানের খবরে সীমান্তে উত্তেজনা, বিজিবির টহল জোরদার

৪

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত, প্রত্যর্পণ প্রশ্নে নতুন বার্তা

৫

ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন

৬

সেঞ্চুরিয়নে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ

৭

এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

৮

নওগাঁয় প্রশাসনে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৮তম বিসিএসের কর্মকর্তা মো. ছুফি উল্লাহ

৯

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১০

বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

১১

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন

১৩

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবীর পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মা/লামাল জ/ব্দ

১৪

ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল আর্সেনাল

১৫

শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

১৬

দুই বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

১৭

নবীনগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান

১৮

তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল

১৯

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

২০