নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সংঘর্ষে ১০ পুলিশ ও ১৮ জঙ্গি নি/হত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবৈধ সোনার খনির বিরুদ্ধে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে ১৮ জঙ্গিও নিহত হয়েছে। বুধবার পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ জানায়, কোহাট জেলার গুম্বাট এলাকায় একটি খনি থেকে ফেরার পথে পুলিশ সদস্যদের ওপর গুলি চালায় জঙ্গিরা।

পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ ঘটনায় ১০ পুলিশ সদস্য ও ১৮ জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

সংঘর্ষের পর পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশজুড়ে ধারাবাহিক কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে গুম্বাট এলাকায় পুলিশের একটি বহরে হামলার ঘটনাও রয়েছে।

এর আগে কোহাটের একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে জানান, হামলার সময় জঙ্গিরা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া পুলিশের আরও দুটি গাড়ি এবং একটি ব্যক্তিগত গাড়ির খোঁজ পাওয়া যাচ্ছিল না।

কোহাটের ওরাকজাই এলাকার আরেক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, জেলার অন্য একটি অভিযানে টিটিপির ১০ সদস্য নিহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

আফগানিস্তান সীমান্তবর্তী এ প্রদেশে জঙ্গি তৎপরতা ক্রমেই বাড়ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এসব জঙ্গি আফগানিস্তান থেকে কার্যক্রম পরিচালনা করছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

‘প্রকাশ্য যুদ্ধ’-

বুধবার এর আগে স্থানীয় একটি জরুরি সেবা সংস্থার মুখপাত্র জানান, কোহাট জেলায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা আহত ১২ পুলিশ সদস্যের চিকিৎসা দিচ্ছেন বলেও তিনি জানান।

২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। গত বছরের অক্টোবরে দুই দেশের সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওই সংঘর্ষের জেরে সীমান্ত প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

মধ্যস্থতার মাধ্যমে সংঘর্ষ কিছুটা কমে এলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে আবারও পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে।

ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের ভূখণ্ডে প্রাণঘাতী হামলার জন্য দায়ী জঙ্গিদের আফগানিস্তানের মাটি ব্যবহার করে তৎপরতা চালানোর সুযোগ দিচ্ছে কাবুল। তবে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক মিশনের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে দুই দেশের সংঘর্ষে কয়েকশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগানিস্তান সীমান্তের কাছে পোলিও টিকাদান দলের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে হত্যা করে জঙ্গিরা। জঙ্গি তৎপরতা দমনে প্রাদেশিক সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে কর্তৃপক্ষ গত মাসে খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক

১

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

২

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা ইউক্রেনের

৩

ব্রাজিলে চলতি বছর এমপক্সে প্রথম মৃ/ত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

৪

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

৫

ঝালকাঠিতে ৫০ কিলোওয়াটের সোলার নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধন

৬

নওগাঁয় সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষের অভিযোগে এক কৃষক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

৭

সখীপুরে মাদকের ভিডিও করতে গিয়ে বিএনপি’র নেতার মবের শিকার চারজন সাংবাদিক, আদালতে প্রেরণ

৮

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

৯

মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার ৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

১১

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি করে সারে চার কোটি টাকা আত্মসাথের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

১৩

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪

নবীনগরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী কর্মসূচি, শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৫

ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব

১৬

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

১৮

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

১৯

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি ৭টি

২০