নিউজ ডেস্ক
৪ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

নির্মাণাধীন নৌঘাঁটি পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নির্মাণাধীন একটি নৌঘাঁটি পরিদর্শন করেছেন। সামুদ্রিক নিরাপত্তার জন্য এটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প’ বলে অভিহিত করেছেন তিনি। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ‘সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধজাহাজ’ তৈরির অঙ্গীকারের পর কিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হলো। পারমাণবিক অস্ত্রধারী দেশটি নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনা দ্রুত এগিয়ে নিচ্ছে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া নৌবাহিনীর আধুনিকায়নে নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে দেশটি ৫ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার বা ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করেছে এবং জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

কিম নৌবহরকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পাশাপাশি ১০ হাজার টন ওজনের আরও বড় যুদ্ধজাহাজ নির্মাণের অঙ্গীকার করেছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ইংরেজিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, কিম পূর্ব উপকূলে একটি বড় নৌঘাঁটির নির্মাণকাজ পরিদর্শন করেন। এ ঘাঁটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

কিমকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ‘আধুনিক নৌঘাঁটি নির্মাণ আমাদের রাষ্ট্রের নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্বের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প।’

তিনি আরও বলেন, ‘গুণগত মান বজায় রেখে এটি অবশ্যই সম্পন্ন করতে হবে।’

কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা যায়, নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সমুদ্রতীরবর্তী নির্মাণস্থল ঘুরে দেখছেন কিম। অন্য একটি ছবিতে তাকে ঘিরে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

নতুন নৌঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান ও আয়তনসহ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সোমবার উত্তর কোরিয়া নতুন একটি উচ্চগতির টর্পেডো ব্যবস্থা পরীক্ষা করেছে। ২০২৭ সালের শুরুর দিকে এটি নৌবাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে।

গত বছর পারমাণবিক অস্ত্রধারী দেশটি ৫ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজের আত্মপ্রকাশ ঘটায়। বিশেষজ্ঞদের ধারণা, জাহাজটি থেকে জাহাজবিধ্বংসী ও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র—উভয় ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরভর্তি ট্রাকসহ আটক ১

২

অস্ত্রোপচারের পর সুস্থতার পরীক্ষা, আন্দিজ ও আমাজন সফরে পোপ

৩

কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন হোসে মারিয়া নেভেস

৪

আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো সি-ট্রাম্প-পুতিন ত্রিপক্ষীয় বৈঠক, নিশ্চিত করল চীন

৫

নানা কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় নবান্ন উৎসব পালিত

৬

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৭

জামালপুর সীমান্তে সিসি ক্যামেরা স্থাপন

৮

স্বদেশের মাটিতে সমাহিত নোবেলজয়ী মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের দেহভস্ম

৯

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শুরু

১০

সংঘাতের নতুন বাস্তবতায় বিস্তৃত হচ্ছে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা

১১

যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

১২

দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট

১৩

মেক্সিকোর মাদক সাম্রাজ্যের ‘গডফাদার’ ফেলিক্স গ্যালার্দো মারা গেছেন

১৪

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ৫-১০ দিনে মিলবে অনুমোদন, চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস

১৫

ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই: প্রেসিডেন্ট নোবোয়া

১৬

৭ নভেম্বরের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ

১৭

খুলনায় নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

১৮

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রত্যয়, মাঠে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

১৯

ধামইরহাটে হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়

২০