গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব।
সাক্ষাৎকালে তারা দলের সার্বিক কার্যক্রম গতিশীল করার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং নবগঠিত কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরও সুসংগঠিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন দলীয় প্রধান।
মন্তব্য করুন