নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানী ঢাকায় এক বর্ণাঢ্য ও বিশাল ‘সার্বভৌমত্ব র্যালি’র আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় আয়োজিত এই র্যালিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন দলের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এই বিশাল আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষে নেতৃত্ব দেন সংগঠনটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন। তাঁদের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক হাতে উৎসবমুখর পরিবেশে র্যালিতে যোগ দেন।
নেতৃবৃন্দ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তৃণমূল বিএনপি ঐক্যবদ্ধ। শফিকুল ইসলাম খান মিল্টন ও এস এম জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে র্যালির এই অংশটি সুশৃঙ্খলভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ গঠনের কাজে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে আয়োজিত বিএনপির এই ‘সার্বভৌমত্ব র্যালি’ দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
মন্তব্য করুন