নিউজ ডেস্ক
১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

​কালিমুল্লাহ ইকবাল :

গাজীপুরের টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় টঙ্গী কলেজগেট এলাকার মুল্লুক মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।​নবনির্বাচিত কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম শুকুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল এবং ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নিয়ামত আলী ভূঁইয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

​অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, কোষাধ্যক্ষ মো. তারেক হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সেতু মিয়া ও ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানসহ সাধারণ সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
​সমিতির উপদেষ্টা রাকিব হোসেন কানন, নাসির উদ্দিন পলাশ,জামাল উদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠানে এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সততা ও আমানতদারি রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এলাকার পরিবেশ উন্নয়নে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর ব্যবসায়ী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা বলেন, “নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, নেতৃত্ব মানে সেবা।

” ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং ন্যায্য অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
​উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এই সমিতির ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও সাফল্য কামনায় এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান: পাপিয়া

১

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

২

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আ/হত ১০

৩

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ৭ বাংলাদেশি নি/হত

৪

সাভারে গুলিসহ একজন সন্ত্রাসীকে গ্রে/ফতার করেছে ডিবি

৫

ডিমলায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৬

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দুয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

৮

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাণী

১০

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১১

অপরাধমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রীর

১২

বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে_এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু

১৩

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

১৫

যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

১৬

দুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা, প্রথম পর্ব শুরু আজ

১৭

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

১৮

পোশাক খাতে অস্থিরতা: ব্যাংক হিসাব জব্দে আতঙ্ক ব্যবসায়ী মহলে, প্রশ্নের মুখে এনবিআরের পদক্ষেপ

১৯

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

২০