নিউজ ডেস্ক
১৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

একজন সাহসী অগ্নিযোদ্ধা : মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম)

মনির হোসেন জীবন :

অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, চ্যালেঞ্জিং ও মানবসেবামূলক পেশা। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা এ পেশার অন্যতম বৈশিষ্ট্য। সেই মহান দায়িত্ব পালনে সাহসিকতা, দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিকতার পরিচয় দিয়ে আসছেন “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী ” ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুন্সীগঞ্জ এর উপসহকারী পরিচালক
মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম)।

সাহসিকতার স্বীকৃতি

ঝুঁকিপূর্ণ ও সাহসিকতাপূর্ণ উদ্ধার ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুরস্কার (President’s Award) অর্জন করেছেন। ফায়ার সার্ভিসের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশায় কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং মানুষের জীবন রক্ষায় অবদানের জন্য এই পুরস্কার তাঁর কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন।

আন্তর্জাতিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা

পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক অগ্নিনির্বাপণ ও উদ্ধার কৌশল সম্পর্কে আন্তর্জাতিক জ্ঞান অর্জনের লক্ষ্যে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তিনি মালয়েশিয়ায় Structural Fire Fighting and Rescue Course সম্পন্ন করেছেন। দক্ষিণ কোরিয়ায় Emergency Rescue and Response Course সম্পন্ন করেছেন। জাপানে The Project for Improvement of Design and Construction for Resilience and Private Building (Fire Safety) বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এছাড়াও তিনি ইন্দোনেশিয়ায় Study Tour-এ অংশগ্রহণ করে বিভিন্ন ফায়ার স্টেশনের কার্যক্রম, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।

মাঠপর্যায়ে দায়িত্ব ও জনসেবা

মুন্সীগঞ্জ নদীবেষ্টিত ও গুরুত্বপূর্ণ একটি জেলা। এখানে অগ্নিকাণ্ডের পাশাপাশি সড়ক দুর্ঘটনা, নৌদুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া এবং বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে নিয়মিত উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয়। এসব জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের কার্যক্রমের সমন্বয়, দ্রুত উদ্ধার তৎপরতা, অগ্নিনির্বাপণ এবং মানুষের জানমাল রক্ষায় তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে আধুনিক পানিবাহী গাড়া, এ্যাম্বুুলেন্স ও ডুবুরি টিম সংযোজন করেছেন। পাশাপাশি গণমাধ্যমে বিভিন্ন অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান এবং অগ্নিনিরাপত্তা, সড়ক নিরাপত্তা ও নৌপথে সচেতনতা বৃদ্ধিতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।পেশাগত সেবার পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের প্রাঙ্গণে ফলজ বৃক্ষ রোপণ ও সবুজায়নের উদ্যোগ নিয়েছেন সফিকুল ইসলাম। ইতিপূর্বে তিনি রাজধানীর জনগুরুত্বপূর্ণ এলাকা সংসদীয় আসন ঢাকা -১৮, উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

পরিবেশের প্রতি দায়বদ্ধতা

পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবেশ রক্ষার প্রতিও তিনি সচেতন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে বিভিন্ন ফায়ার স্টেশনে ফলজ গাছ রোপণ করেছেন। তাঁর এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মস্থলগুলোকে আরও সবুজ ও সুন্দর করে তুলতে ভূমিকা রাখছে।

ব্যক্তি জীবন

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনেও তিনি ধর্মীয় ও ভ্রমণসংক্রান্ত অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি পবিত্র ওমরাহ পালন করেছেন। এছাড়া সিঙ্গাপুর ভ্রমণ করেছেন।

“দি লাইফ সেভিং ফোর্স বাহিনী ” মুন্সীগঞ্জ এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম) এ প্রতিবেদককে বলেন, ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। তাঁর এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। তাঁর কন্যা লেফটেন্যান্ট শহীদ আনোয়ার গার্লস কলেজে দশম শ্রেণিতে অধ্যয়নরত এবং পুত্র আদমজী পাবলিক স্কুলে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত। কর্মব্যস্ততার পাশাপাশি পরিবার ও সামাজিক জীবনের প্রতিও তিনি দায়িত্বশীল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা হিসেবে তাঁর অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও মানবসেবার মানসিকতা ভবিষ্যতেও মুন্সীগঞ্জসহ দেশের মানুষের নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালো শুরু হলে ৩৫০ রানও তাড়া করা সম্ভব: হৃদয়

১

হৃদয়ের রেকর্ড ইনিংসের পরও বিপদে বাংলাদেশ, সিলেট টেস্টে জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ

২

ঢাকার দুই সিটিতে বিএনপির মেয়র প্রার্থী কারা? আলোচনায় সালাম ও মিল্টন

৩

রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণের আতঙ্ক, বিশ্ববিদ্যালয় থেকে থানা চত্বরেও হামলা

৪

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় সংহতি দিবস উদযাপন

৫

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

৬

সমবায়ভিত্তিক উন্নয়নের প্রত্যয়ে ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

৭

মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক ও সদস্য সচিবের শুভেচ্ছা বিনিময়

৮

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৯

একজন সাহসী অগ্নিযোদ্ধা : মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম)

১০

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

১১

মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সমবায় দিবস উদযাপন

১২

নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান

১৩

দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৪

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ

১৫

যশোরর নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১৬

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

১৭

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান: পাপিয়া

১৮

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

১৯

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আ/হত ১০

২০