নিউজ ডেস্ক
১০ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান

 কাজী স্বাধীন:

স্টাফ রিপোটার :- নওগাঁ সদর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মিন্টু রহমান। তিনি বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন।
নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মো. মিন্টু রহমান অত্যন্ত সুনামের সাথে নওগাঁর ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে থাকাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং অপরাধ দমনে তিনি বিশেষ ভূমিকা রাখেন।

নওগাঁ সদর মডেল থানায় যোগদানের পর নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান এক প্রতিক্রিয়ায় জানান, জেলা সদরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিশেষ করে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সেই সাথে থানায় জিডি, মামলা, পুলিশ ভেরিফিকেশন, ওয়ান-স্টপ সার্ভিস, নারী-শিশু-প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য বিশেষ ডেস্কসহ পুলিশের সকল ধরনের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করা হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের কাঙ্ক্ষিত সেবা কোনো প্রকার হয়রানি ছাড়াই পৌঁছে দেওয়াই হবে তার মূল লক্ষ্য।

তিনি নওগাঁ সদর এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।এদিকে নওগাঁ সদর মডেল থানার নতুন ওসি মো. মিন্টু রহমানকে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান

১

দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ

৩

যশোরর নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৪

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

৫

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান: পাপিয়া

৬

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

৭

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আ/হত ১০

৮

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ৭ বাংলাদেশি নি/হত

৯

সাভারে গুলিসহ একজন সন্ত্রাসীকে গ্রে/ফতার করেছে ডিবি

১০

ডিমলায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১১

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

১২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দুয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাণী

১৫

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

অপরাধমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রীর

১৭

বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে_এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু

১৮

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

২০