নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

কেশবপুরে পেট্রোল কেনা নিয়ে বিরোধে হা/ম/লা: নারী আ/হত, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

হাফিজুর রহমান যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গঁলকোট গ্রামে পেট্রোল কেনা নিয়ে বিরোধের জের ধরে এক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় এক নারী গুরুতর আহত হয়েছেন। এছাড়া হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং নগদ টাকাসহ মালপত্র লুণ্ঠন করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- একই এলাকার মো. হযরত আলী (৪৫), মো. সাইফুল ইসলাম (২২) এবং মো. লুৎফর মৌলভী (৬৫)। এছাড়া আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ০১ নভেম্বর, ২০২৩ তারিখ রাত আনুমানিক ৯:০০ টার দিকে বাদী রফিকুল ইসলামের ছেলে মো. জিহাদ (১৪) মোটরসাইকেলের জন্য ১নং বিবাদী হযরত আলীর দোকান থেকে বোতলজাত পেট্রোল কিনতে যায়। কিন্তু হযরত আলী তাকে পেট্রোল দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে রফিকুল ইসলাম নিজে দোকানে গিয়ে কারণ জিজ্ঞাসা করলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ১নং বিবাদী হযরত আলী তাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে আঘাত করেন।

এরই ধারাবাহিকতায় ওই রাতেই আনুমানিক ১০:০০ টার দিকে বিবাদীরা মোটরসাইকেলযোগে বাদীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় রফিকুল ইসলামের ছেলেরা তাদের থামতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে আনুমানিক রাত ১১:০০ টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রফিকুল ইসলামের বাড়িতে অনধিকার প্রবেশ করে।

হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাধা দিতে গেলে বাদীর স্ত্রী আমেনা খাতুনকে (৩৬) পাকা ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এরপর তারা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা ঘরের অ্যালবেস্টার টিন, ড্রাম, শ্যালো মেশিন, শোকেসের গ্লাস, মোটরসাইকেল ও আসবাবপত্র ভেঙে আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।

অভিযোগে আরও বলা হয়, ১নং বিবাদী ঘর থেকে গরু বিক্রির নগদ ৮০,০০০/- (আশি হাজার) টাকা চুরি করে নেয় এবং অপর বিবাদীরা গোয়াল ঘর থেকে একটি লাল রঙের এড়ে গরু বের করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা।

আহত আমেনা খাতুনকে পরবর্তীতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ভুক্তভোগী পরিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।

হামলার বিষয়ে অস্বীকার করে হযরত আলী স্ত্রী বলেন এদেশে কোন আইন ব্যবস্থা নেই আমার স্বামীকে ও মাদক ব্যবসায়ী ও তার ছেলে মোটরসাইকেল আটকে হাতুড়ি দিয়ে আঘাত করে, এরপর চেঁচামেচি হলে স্থানীয় লোকজনের আমার স্বামীকে উদ্ধার করে। এরপর স্থানীয় লোকজন মিলে তার বাড়িতে হামলা করেছে কিনা আমি জানিনা। পরে শুনেছি ভাঙচুর হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে পেট্রোল কেনা নিয়ে বিরোধে হা/ম/লা: নারী আ/হত, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১

নবীনগরে বজ্রপাতে মৃত্যু বলে প্রচার, সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন; ৬ আসামি গ্রে/প্তার

২

ফেনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি

৩

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৪

শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন

৫

চিংড়ি ঘেরের দীর্ঘদিনের জটিলতা কাটাতে প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে : ভূমিমন্ত্রী

৬

৮০ লাখ টাকা ঘু/ষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার

৭

অস্ট্রেলিয়ায় সুদের হার ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ

৮

সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি

৯

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ২ বছরে সেবা পেয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ

১০

রুবিওর সঙ্গে ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান

১১

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১২

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ

১৩

দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সিলেটের মৌমি

১৪

তৃতীয় প্রান্তিকে সৌদি আরামকোর মুনাফা বেড়েছে ৩৪.৬ শতাংশ

১৫

আশুলিয়ায় সকাল থেকেই উত্তপ্ত,পু/লিশের সাথে দফায় দফায় সংঘর্ষ

১৬

কলম্বিয়ায় বোমা হা/ম/লায় শিশুসহ নি/হত ৪, আ/হত ১৭

১৭

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

১৮

সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

১৯

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

২০