নিউজ ডেস্ক
৫৫ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

রুবিওর সঙ্গে ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান

 ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রী অলিভার ব্লাঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে তিনি দেশটির ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর শাসনামলে কারাবন্দি আরও রাজনৈতিক নেতাকর্মী ও বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে তিনি এ আহ্বান জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত সোমবার অনুষ্ঠিত এ বৈঠকের মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করলেন অলিভার ব্লাঙ্কো। গত সপ্তাহে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে এ পদে নিয়োগ দেন। জানুয়ারিতে মার্কিন বাহিনী নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ওয়াশিংটনের তত্ত্বাবধানে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন রদ্রিগেজ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বৈঠকসংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন ধাপের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ পরিকল্পনার প্রথম ধাপ দেশটির স্থিতিশীলতা প্রতিষ্ঠা, দ্বিতীয় ধাপ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং তৃতীয় ধাপ রাজনৈতিক সমঝোতা ও গণতান্ত্রিক উত্তরণ।

বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সামনে একসঙ্গে ছবি তোলেন। তবে এ সময় তারা কোনো বক্তব্য দেননি।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে ভেনেজুয়েলার নেতৃত্বে চলমান রাজনৈতিক সমঝোতার আলোচনায় অগ্রগতি নিয়ে দুই নেতা কথা বলেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় এখনো যেসব রাজনৈতিক বন্দি কারাগারে রয়েছেন, তাদের মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মার্কো রুবিও।

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ক্রমেই কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগ ছিল। রাজনৈতিক বিরোধী নেতা ও বিভিন্ন আন্দোলনকর্মীকে গ্রেপ্তারের অভিযোগও রয়েছে তার সরকারের বিরুদ্ধে। তাদের অনেকের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল, যেগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সমালোচকেরা।

ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য ভেনেজুয়েলার ওপর চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ সাধারণ ক্ষমা আইন পাসের পর অনেক বন্দি মুক্তি পেয়েছেন। তবে এখনো শত শত মানুষ কারাগারে রয়েছেন।

রাজনৈতিক বন্দিদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ফোরো পেনালের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভেনেজুয়েলায় ৩৪৪ জন রাজনৈতিক বন্দি ছিলেন।

কয়েক দফা আলোচনার পর ভেনেজুয়েলার সরকার ও বিরোধী রাজনৈতিক নেতারা জানিয়েছেন, দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ এ নির্বাচন হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।

এদিকে, অলিভার ব্লাঙ্কো যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গেও বৈঠক করেছেন। মার্কিন পক্ষের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ওই বৈঠকে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি এবং ট্রাম্প প্রশাসনের তিন ধাপের পরিকল্পনা—স্থিতিশীলতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও রাজনৈতিক উত্তরণ—বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১

শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন

২

চিংড়ি ঘেরের দীর্ঘদিনের জটিলতা কাটাতে প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে : ভূমিমন্ত্রী

৩

৮০ লাখ টাকা ঘু/ষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার

৪

অস্ট্রেলিয়ায় সুদের হার ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ

৫

সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি

৬

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ২ বছরে সেবা পেয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ

৭

রুবিওর সঙ্গে ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান

৮

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৯

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ

১০

দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সিলেটের মৌমি

১১

তৃতীয় প্রান্তিকে সৌদি আরামকোর মুনাফা বেড়েছে ৩৪.৬ শতাংশ

১২

আশুলিয়ায় সকাল থেকেই উত্তপ্ত,পু/লিশের সাথে দফায় দফায় সংঘর্ষ

১৩

কলম্বিয়ায় বোমা হা/ম/লায় শিশুসহ নি/হত ৪, আ/হত ১৭

১৪

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

১৫

সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

১৬

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

১৭

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন ও ধনবাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি

১৮

ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি মাছ জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

২০