নিউজ ডেস্ক
৫২ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ২ বছরে সেবা পেয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ

রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে গত দুই বছরে ২৫ হাজার ৫৭৫ জন রোগী হৃদরোগের চিকিৎসাসেবা পেয়েছেন।

এছাড়া এ সময়ে দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসায় প্রায় ২ কোটি ৯০ লাখ টাকার আর্থিক সহায়তা ও ছাড় দেওয়া হয়েছে।

গতকাল আয়োজিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।

সভায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের জুলাইয়ে শুরু হওয়া উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ তলা ভবনের ভিত্তির ওপর নির্মিত পাঁচতলা ভবনে বর্তমানে বিভিন্ন ওয়ার্ড ও কেবিনের মাধ্যমে চিকিৎসাসেবা পরিচালিত হচ্ছে। ভবনটিতে বর্তমানে ১০টি শয্যা রয়েছে।

গত ২৪ মাসে বহির্বিভাগে ২০ হাজার ৯৩৩ জন ও অন্তর্বিভাগে ৪ হাজার ৯৪২ জন রোগী চিকিৎসাসেবা পেয়েছেন।

এ ছাড়া ক্যাথল্যাবের মাধ্যমে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও পেসমেকার স্থাপনসহ বিভিন্ন ধরনের ইন্টারভেনশনাল চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

দরিদ্র রোগীদের জন্য যাকাত তহবিলের অর্থায়ন ও বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি নিয়মিত বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা শিবিরের আয়োজন করা হচ্ছে।

হাসপাতালের সেবার পরিধি আরও বাড়ানো এবং দ্রুত পূর্ণাঙ্গ ‘ওপেন হার্ট সার্জারি ইউনিট’ চালুর লক্ষ্যে প্রায় ২৩ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।

এ ছাড়া প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণের (ষষ্ঠ থেকে দশম তলা) মাধ্যমে হাসপাতালটিকে ২০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

পাশাপাশি ভবিষ্যতে সেখানে দ্বিতীয় ইউনিট, রিসার্চ ইনস্টিটিউট এবং নার্সিং ইনস্টিটিউট ও কলেজ প্রতিষ্ঠার জন্য তিন একর খাসজমি বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।

সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো ও ভবিষ্যতে ওপেন হার্ট সার্জারি চালুর মাধ্যমে হৃদরোগীদের সেবার পরিধি আরও সম্প্রসারণের অঙ্গীকার ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের জীবন সদস্যদের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা বাড়াতে যাকাত তহবিলসহ বিভিন্ন উৎস থেকে অনুদান সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর প্রধান পরামর্শক ও পরিচালক অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন ও পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মো. হাবিবুর রহমান বক্তব্য দেন।

এ উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা শিবিরে প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস ও ইসিজি পরীক্ষা এবং ওষুধসহ চিকিৎসাসেবা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১

শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন

২

চিংড়ি ঘেরের দীর্ঘদিনের জটিলতা কাটাতে প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে : ভূমিমন্ত্রী

৩

৮০ লাখ টাকা ঘু/ষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার

৪

অস্ট্রেলিয়ায় সুদের হার ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ

৫

সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি

৬

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ২ বছরে সেবা পেয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ

৭

রুবিওর সঙ্গে ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান

৮

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৯

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ

১০

দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সিলেটের মৌমি

১১

তৃতীয় প্রান্তিকে সৌদি আরামকোর মুনাফা বেড়েছে ৩৪.৬ শতাংশ

১২

আশুলিয়ায় সকাল থেকেই উত্তপ্ত,পু/লিশের সাথে দফায় দফায় সংঘর্ষ

১৩

কলম্বিয়ায় বোমা হা/ম/লায় শিশুসহ নি/হত ৪, আ/হত ১৭

১৪

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

১৫

সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

১৬

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

১৭

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন ও ধনবাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি

১৮

ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি মাছ জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

২০