শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি উদ্যানে ফিতা কেটে এই বইমেলা উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
ভ্রাম্যমাণ দোকান ও শৌখিন পাঠক বুক শপ এর যৌথ পরিচালনায় এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি হানজালা, কবি হাসান শরাফত এবং সাংবাদিক কাজী মাসুমসহ শহরের বিভিন্ন স্তরের লেখক, পাঠক ও শিক্ষার্থীবৃন্দ।
মেলায় দশটি স্টলে দেশি-বিদেশি বরেন্দ্র লেখকের গল্প, উপন্যাস, ছড়া-কবিতা, ভ্রমণ কাহিনি, থ্রিলার ও অনুবাদ গ্রন্থ এবং শেরপুরের লেখকদের বই স্থান পেয়েছে।
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই বই মেলা পাঠক ও দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।
মন্তব্য করুন