নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে আজ ব্যাটিং অনুশীলনের সময় বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে কোনো ধরনের অস্বস্তি বোধ করতে দেখা যায়নি, যা থেকে মনে হচ্ছে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত।

হিপ জয়েন্টের চোট থেকে সেরে ওঠা লিটন প্রায় এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন। এ সময় তিনি থ্রো-ডাউন ছাড়াও অফস্পিনার নাঈম হাসান ও নেটের অন্য বোলারদের মোকাবিলা করেন। ক্রিজে তাঁকে স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করতে দেখা যায়। বেশ কয়েকটি শটও খেলেন তিনি, যার মধ্যে তাঁর ট্রেডমার্ক লেগ-সাইডের একটি শট নেটের বাইরে গিয়ে পড়ে।

৩০ বছর বয়সী এই ক্রিকেটার অনুশীলনে কিছুটা সতর্কতা অবলম্বন করেন এবং প্রতিটি বল মোকাবেলা করার আগে কিছু সময় বিরতি নেন। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও তাঁকে শরীরের ভারসাম্য ও কাঁধের অবস্থান নিয়ে পরামর্শ দেন।
শনিবার বাংলাদেশের অনুশীলনে অংশ নেননি লিটন। তবে রোববার ব্যাটিং অনুশীলনে ফেরেন তিনি। এদিন তাঁকে উইকেটকিপিং অনুশীলন করতে দেখা যায়নি।

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচে দীর্ঘ সময় উইকেটকিপিং ও ব্যাটিংয়ের শারীরিক ধকলের পর ত্রিদেশীয় সিরিজের আগে চোটে পড়েন লিটন।

আসন্ন টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশের জন্য লিটনের ফিটনেস বিশেষ গুরুত্বপূর্ণ। টেস্ট দল ঘোষণার আগে তাঁর খেলা নিয়ে উদ্বেগ ছিল টিম ম্যানেজমেন্টের। তবে শেষ পর্যন্ত তাঁকে দলে রাখা হয়।

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, এই মুহূর্তে লিটনের ফিটনেস নিয়ে নতুন করে কোনো চিকিৎসা মূল্যায়নের প্রয়োজন নেই। মেডিকেল পরীক্ষায় কোনো সমস্যা ধরা না পড়ায় পর্যাপ্ত বিশ্রামের পর ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়িয়ে পূর্ণ ম্যাচ ফিটনেস অর্জনের পথে এগিয়ে যাবেন তিনি বলে আশা করা হচ্ছে।

লিটন খেলতে না পারলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে জাকের আলী অনিক একটি বিকল্প। এ ছাড়া একজন বোলারের পরিবর্তে অতিরিক্ত বিশেষজ্ঞ ব্যাটার খেলানোর সিদ্ধান্ত নিলে তাওহীদ হৃদয়কেও বিবেচনা করতে পারে টিম ম্যানেজমেন্ট।

লিটন ব্যাটার হিসেবে খেলার মতো ফিট হলেও উইকেটকিপিংয়ের জন্য উপযুক্ত না হলে দলকে আরও একটি সিদ্ধান্তের মুখে পড়তে হতে পারে। সে ক্ষেত্রে একাদশের ভারসাম্য বজায় রাখতে অতিরিক্ত একজন ব্যাটার অন্তর্ভুক্ত করার প্রয়োজন দেখা দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপি আভায় জয়া আহসান

১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

২

রিয়াদের দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের

৩

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

৪

দিনাজপুর পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ২

৫

বগুড়ায় ৪৫ দিনের শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচার, হাঁটুর নিচে লুকানো ৭৮০০ পিস উদ্ধার

৬

স্কুলছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে যশোরে কোটে মামলা

৭

তারুণ্যের আইকন মীর সাজেদুর রহমান: খেলাধুলা, বই ও নৈতিক শিক্ষায় গড়তে চান মাদকমুক্ত সমাজ

৮

যশোরের শার্শা উপজেলায় গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড

৯

ঐতিহাসিক লংমার্চ সফল করার লক্ষ্যে মনিরামপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ

১০

বিএনপির মনোনয়ন চেয়েছিলেন আসিফ-মাহফুজ, রাশেদের দাবি ঘিরে রাজনৈতিক বিতর্ক

১১

প্রশ্নফাঁসের মামলায় আদালতে চাঞ্চল্যকর তথ্য, সাত আসামির রিমান্ড

১২

সহজ ম্যাচ কঠিন করে শেষ পর্যন্ত এক উইকেটের নাটকীয় জয় পাকিস্তানের

১৩

অহিংসা, শান্তি ও মৈত্রীর বাণী নিয়ে চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

১৪

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

১৫

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই ব্যাটিং কোচের দায়িত্ব হারালেন আশরাফুল, দায়িত্বে সালাহউদ্দিন

১৬

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে: চিফ হুইপ

১৭

মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

১৮

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, পর্যটকপ্রতি দিতে হবে ১০০ টাকা

১৯

বিশ্বশান্তি ও মানবসেবায় লাল-সবুজের পতাকা উজ্জ্বল করছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা

২০