নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

লাকসামে প্রবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাফর আহমেদ।। কুমিল্লার লাকসামে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন দুবাই প্রবাসী মো. হাবিবুর রহমান। তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও মামলার অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় লাকসাম বাইপাস এলাকার একটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী মো. হাবিবুর রহমান। এ সময় তাঁর পরিবারের সদস্য, জমি বিক্রেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান জানান, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে তিনি ফুলগাঁও পূর্ব-বাজার চৌদ্দগ্রাম সড়কসংলগ্ন এলাকায় আলেয়া বেগমের কাছ থেকে ১২ দশমিক ৭৫ শতক জমি বায়নামূলে ক্রয় করেন। পরবর্তী সময়ে বাজার কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে জমিটি পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হয়। তবে অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নিয়ে পরবর্তী সময়ে বিরোধের সৃষ্টি হয় এবং আবু বকর নামের এক ব্যক্তি সেখানে ঘর নির্মাণ করেন।
তিনি দাবি করেন, জমির বিরোধের বিষয়টি বাজার কমিটির মাধ্যমে সমাধানের চেষ্টা করেও সফল হননি। পরে এ বিরোধের জেরে আবু বকর বাদী হয়ে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। হাবিবুর রহমানের দাবি, মামলাটির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের প্রকৃত বিষয় আড়াল করে তাঁকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
হাবিবুর রহমান জানান, জমি-সংক্রান্ত বিরোধ ও মামলার বিষয়টি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশবাসীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা জমি-সংক্রান্ত বিরোধের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে প্রবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

২

ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন

৩

মা/দক ব্যবসা বন্ধ করো, নইলে ৫০নং ওয়ার্ড ছাড়ো — মা/দক ও কিশোর গ্যাং নির্মূলে আলোচনা সভায় কঠোর হুঁশিয়ারি

৪

কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ

৫

ডিমলায় বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর জাতীয় ছাত্রশক্তিতে যোগদান

৬

যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল

৭

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড

৮

ইসলামিক এডুকেশন সেন্টার (আইইএস) ঢাকার উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত

৯

জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী

১০

সাংবাদিক রিপনের ওপর হামলা-অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

১১

নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ

১২

মনোহরগঞ্জ উপজেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৩

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৪

শতভাগ পাসে তানযীমুল উম্মাহ মাদরাসা, আলিমের ফলাফলে ধারাবাহিক সাফল্য

১৫

নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৭

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা অবস্থানে রায়ানএয়ার

১৮

গাজীপুর পিবি আইয়ের এসআই মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে আইজিপির দপ্তরে মি/থ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অ/ভিযোগ

১৯

আশুলিয়া থমথমে ১৩ পোশাক কারখানা বন্ধ

২০