সায়মন খান
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের তদন্তে জটিলতা, তিনবার চিঠি দিয়েও ডিভাইস পায়নি ডিবি

 

সায়মন খান | লিড নিউজ ২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে করা মামলার তদন্তে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। ঘটনার আট মাসের বেশি সময় পার হলেও তদন্তের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত এখনো সংগ্রহ করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংশ্লিষ্ট ডিভাইস চেয়ে অন্তত তিনবার চিঠি পাঠানো হলেও সেগুলো তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়নি।

তবে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে সহযোগিতা করতে তাদের আপত্তি নেই। মূলত দলীয় আমিরের ব্যক্তিগত তথ্য ও ব্যবহৃত ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে।

মামলাটির তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-দক্ষিণ বিভাগ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট মুঠোফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজুল ইসলাম জানিয়েছেন, আদালতের অনুমতি নিয়ে মামলার বাদীপক্ষের কাছে অন্তত তিন দফায় প্রয়োজনীয় ডিভাইস ও তথ্য চাওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেগুলো পাওয়া যায়নি।

আদালতসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ৬ এপ্রিল তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ডিভাইস জব্দ ও ফরেনসিক পরীক্ষার অনুমতি দেওয়া হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন ধার্য রয়েছে আগামী ৩ নভেম্বর।

ডিভাইসের নিরাপত্তা নিয়ে জামায়াতের উদ্বেগ

মামলার বাদী মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, তদন্তকারী সংস্থাকে ডিভাইস দিতে তাঁরা সরাসরি অস্বীকৃতি জানাননি। এ বিষয়ে ডিবির কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে দুবার আলোচনা হয়েছে।

তাঁর বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট ডিভাইসে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও সাংগঠনিক তথ্য থাকতে পারে। ফলে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। নিজেদের প্রতিনিধিদের উপস্থিতিতে ডিভাইস পরীক্ষা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

বাদীপক্ষের দাবি, মামলা দায়েরের সময় অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগসংক্রান্ত কিছু তথ্যপ্রমাণ তদন্তকারী কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। সরকারি সার্ভার রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কোনো উৎস থেকে সাইবার হামলা হয়ে থাকতে পারে—এমন সন্দেহের ভিত্তিতেও কিছু নথি জমা দেওয়া হয়। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি।

বঙ্গভবনের কর্মকর্তার ডিভাইস পরীক্ষা, মেলেনি চূড়ান্ত প্রতিবেদন

এ মামলার অন্যতম আসামি রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের মুঠোফোন, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার ইতোমধ্যে জব্দ করে পরীক্ষা করেছে ডিবি।

ছরওয়ারে আলমের দাবি, তাঁর পরিবারের সদস্যদের ব্যবহৃত কয়েকটি ডিভাইসও জব্দ করা হয়েছিল। প্রায় এক মাস পর সেগুলো ফেরত দেওয়া হয়।

তবে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা ডিভাইসগুলোর ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। পাশাপাশি এক্স কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়েও এখন পর্যন্ত প্রত্যাশিত সাড়া মেলেনি।

ফলে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথিত হ্যাকিংয়ের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি তদন্ত সংস্থা।

অন্যদিকে, নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ছরওয়ারে আলম। তাঁর বক্তব্য, তিনি কোনোভাবেই জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িত নন। তদন্ত দীর্ঘায়িত হওয়ায় ব্যক্তিগত ও পেশাগত জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

মামলায় জড়িয়ে সাময়িক বরখাস্ত হওয়ার পর চাকরিতে ফিরতে না পারায় অবসরকালীন আর্থিক সুবিধা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই কর্মকর্তা।

যে পোস্ট থেকে বিতর্কের সূত্রপাত

চলতি বছরের ৩১ জানুয়ারি বিকেলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের কর্মজীবন ও সামাজিক অবস্থান নিয়ে একটি বিতর্কিত ইংরেজি পোস্ট প্রকাশিত হয়।

ওই পোস্টে নারীদের ঘরের বাইরে কাজ করার বিষয়ে অবমাননাকর মন্তব্য থাকার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে এ নিয়ে প্রতিবাদ জানানো হয়।

পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী দাবি করে, তাদের আমিরের এক্স অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছিল। অননুমোদিতভাবে অ্যাকাউন্টে প্রবেশ করে ওই পোস্ট প্রকাশ করা হয়।

ঘটনার পর প্রথমে থানায় সাধারণ ডায়েরি এবং পরে মামলা দায়ের করা হয়। মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

গত ৩ ফেব্রুয়ারি রাতে ছরওয়ারে আলমকে আটক করে ডিবি। পরবর্তী সময়ে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৫ ফেব্রুয়ারি আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

তদন্ত শেষ না হওয়ায় কাটছে না অনিশ্চয়তা

আইনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল আলামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট ডিভাইস, লগইন তথ্য, অ্যাকাউন্টের নিরাপত্তা রেকর্ড ও ফরেনসিক বিশ্লেষণ থেকে প্রকৃত ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকীও তদন্তে প্রয়োজনীয় সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।

এদিকে আট মাসের বেশি সময় পেরিয়ে গেলেও জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে আদৌ অননুমোদিত প্রবেশ ঘটেছিল কি না, ঘটলে কারা এবং কীভাবে তা করেছিলেন—এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর পাওয়া যায়নি।

এ অবস্থায় বাদীপক্ষের ডিভাইসের ফরেনসিক পরীক্ষা এবং এক্স কর্তৃপক্ষের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ওপর মামলাটির পরবর্তী তদন্তের অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের বিলাসবহুল ফ্ল্যাট জব্দের নির্দেশ

২

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের তদন্তে জটিলতা, তিনবার চিঠি দিয়েও ডিভাইস পায়নি ডিবি

৩

তিন দশক কাজে ডুবে হারিয়েছেন পরিবারের সময়, বলতে গিয়ে কাঁদলেন আমির

৪

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ওয়েজ ব্যবহারে নিষেধাজ্ঞা, দেশব্যাপী সিদ্ধান্তের আগে যাচাই

৫

সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, দুই মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়ে ঢাকার তৎপরতা

৬

যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের চাঁদার রসিদ দেখিয়ে তিন ঘণ্টায় মুক্তি

৭

মালয়েশিয়ায় শিশুদের যৌন শোষণের ভয়াবহ চক্রের সন্ধান, মাসে আয় সাড়ে ৪ লাখ রিঙ্গিত

৮

বাংলাদেশে ৭৭ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা জাপানের, নতুন সম্ভাবনার দুয়ার

৯

ওয়ানডে অভিষেকেই বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক, আইসিসির পরীক্ষার মুখে আলিস

১০

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের পর নতুন উদ্বেগ, আরও ২০ প্রবাসীর সাজার তথ্য অজানা

১১

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত

১২

নবীনগরে তিতাস-বুড়ী নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন, হাজারো ভক্তের ঢল

১৩

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

১৫

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল

১৬

​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ

১৭

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রে/ফতার, পালিয়েছে আরও দুজন

১৮

শার্শা ও বেনাপোল শারদীয় দুর্গোৎসবের নিরঞ্জন আজ

১৯

নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ

২০