নিউজ ডেস্ক
৫১ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

রুকন শিক্ষা শিবির -২০২৬ । বাংলাদেশ জামায়াতে ইসলামীর শপথের কর্মীদের নিয়ে রুকন শিক্ষা শিবির

ফারুক,উপজেলা প্রতিনিধি মনিরামপুর (যশোর)

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে অভয়নগর, কেশবপুর, মনিরামপুর উপজেলার সর্বস্তরের পুরুষ রুকনদের নিয়ে দিনব্যাপী এক আড়ম্বরপূর্ণ রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর উপজেলার শহীদ মশিউর রহমান অডিটোরিয়াম (জেলা পরিষদ অডিটোরিয়াম) এ যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে যশোর জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আবু জাফর সিদ্দিকী অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য গাজী এনামুল হক পবিত্র কুরআন এর সুরা জিলঝাল এর দারস প্রদান করেন, এই দারস এ আখেরাতের ভয়াবহতা তুলে ধরেন।বিশেষ অতিথির বক্তব্যে পুরা অডিটোরিয়াম পিং পতন নিরবতা ধারণ করে। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর -কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসেন বলেন,প্রত্যেক রুকন কে তার ব্যাক্তিগত নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে,বেশী বেশি করে পবিত্র কোরআনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সাথে নৈকট্য লাভের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। তিনি আরো বলেন,প্রত্যেক রুকন কে তার নৈতিক দায়িত্ব পালনের জন্য জনগণের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ডঃ আবু সাদিক ত্যাগ কুরবানী ঈমানের কি দাবি সে সম্পর্কে বিশদ আলোচনা তুলে ধরে বলেন,ত্যাগ কুরবানি হতে হবে রাসুল (সাঃ) এর সাহাবিদের মত,ত্যাগ কুরবানি হতে হবে হযরত আছিয়া(রাঃ) মত,জলন্ত তেলের কড়াইতে জালালেও ঈমানের দাবিতে অনড় থাকতে হবে,এরকম ত্যাগ কুরবানী ই হলো আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম পন্থা। উক্ত শিক্ষা শিবির দিনব্যাপী চলবে বলে প্রতিবেক কে অবহিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর জেলা এক বছর মেয়াদি তাঁতী দল জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদক হাসিনুর রহমান হাসু.

১

বাস চালকের মেয়ের নোবেল জয় : আন্তর্জাতিক অঙ্গনে নজিরবিহীন তোলপাড়

২

রুকন শিক্ষা শিবির -২০২৬ । বাংলাদেশ জামায়াতে ইসলামীর শপথের কর্মীদের নিয়ে রুকন শিক্ষা শিবির

৩

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

৪

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে আবারও ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

৫

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

৬

দুর্গাপূজা উপলক্ষে সাভারে বিএনপি’র উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

৭

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৮

পরিকল্পনা বদলায়নি আফগানিস্তান, আহমদজাইয়ের রিভার্স সুইংয়ে চাপে বাংলাদেশ

৯

ভিআইপি লাউঞ্জ ব্যবহারে পরিচয় গোপন, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি টুটুল

১০

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন

১১

ঝিনাইদহে অসম্পূর্ণ ভাস্কর্যে ফুল দিয়ে ঝটিকা মহড়া নিষিদ্ধ ছাত্রলীগের

১২

টঙ্গীতে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

১৩

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ জন।

১৪

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশেষ র‍্যালি

১৫

উওরহাওলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম জুয়েলের সমর্থনে উঠান বৈঠক ও আলোচনা সভা

১৬

প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘোরানোর সুযোগ দিল হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা

১৭

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

১৮

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ নিহত ৩

১৯

বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে বনের ওপর ঝুলন্ত সেতু, ব্রাজিলে অভাবনীয় সাফল্য

২০