নিউজ ডেস্ক
৫৬ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসা এ্যাডহক কমিটির সভাপতি মানিককে সংবর্ধনা

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নবগঠিত।অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিকের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬খ্রি. বেলা ১২টায় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক তানভীর আহমেদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, মধুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি ও মোঃ আক্তার হোসেন মুন্সী, মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, মোঃ শরিফুল ইসলাম ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক ও সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিনসহ শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ বাহারুল আলম, শিক্ষক প্রতিনিধি মাওলানা জিলানি, প্রতিষ্ঠাতাদের পক্ষে মোঃ নাসির মিয়া এবং স্থানীয় ব্যক্তিদের মধ্যে মোঃ মইনুল হাসান উজ্জলসহ অনেকে। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক বলেন, “আপনারা আমার সঙ্গে থাকলে এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি সবকিছুই করতে পারব, ইনশাআল্লাহ।” তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের কাছে একটাই দাবি রাখব—আপনারা সঠিকভাবে পাঠদান করবেন।” তিনি মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হোসেনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

১

বীরগঞ্জের সাহেবগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় মৃত-১. গুরুতর আহত-২ মহিলা

২

মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর আবদুল মান্নান সুমনের গণসংযোগ

৩

আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসা এ্যাডহক কমিটির সভাপতি মানিককে সংবর্ধনা

৪

‎অভিযোগ কারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন মণিরামপুর উপজেলা আনসার কর্মকর্তা রউফ!

৫

চাঁপাইনবাবগঞ্জে কৃষি ব্যবসা ও যান্ত্রিকীকরণ নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

৬

নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক

৭

জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

৮

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১

৯

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

১০

স্যান্ডপেপার কেলেঙ্কারি’র পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া

১১

কোটচাঁদপুরে পুলিশি অভিযানে মাদকসেবী গ্রেপ্তার, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড।

১২

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

১৩

জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার

১৪

বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

১৫

বীরগঞ্জে দুর্গা পূজায় ৯৯ টন জিআর চালের ডিও হস্তান্তর করলেন_ মনজুরুল ইসলাম মঞ্জু__এমপি.

১৬

ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: রুহুল কবির রিজভী

১৭

মাদকমুক্ত সমাজ গঠনে মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট

১৮

ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২০