মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উওরহাওলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠক ও আলোচনা সভা মনোহরগঞ্জ উপজেলা বিএনপি উপদেষ্টা ডাঃ লোকমান হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক ও উওরহাওলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম জুয়েল। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আউসপাড়া মাদ্রাসার প্রভাষক নজির আহমেদ, উওরহাওলা ইউনিয়ন একনং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়ুব আলী সরর্দার উওরহাওলা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আলী আহসান বাবুল,
উওরহাওলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেম বাচ্চু, যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, উওরাওলা ইউনিয়ন ছাএদলের সভাপতি মাহমুদুর রহমান রাশেদ মাসুদ মজুমদার।
প্রধান অতিথির বক্তব্য মোঃ জহিরুল ইসলাম জুয়েল বলেন-
আমি উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছি,আমি নির্যাতিত, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি,আশা করি, আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উওরহাওলা ইউনিয়নে, কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি মহোদয় আমাকে দলীয় ভাবে মনোনীত মনোনয়ন দিবে।
মন্তব্য করুন