সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে মাঠে মেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে ও আইরা এন্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক তত্বাবধানে মাঠে ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ সামছুল হকের সভাপতিত্বে ও মেলার আয়োজক হীরা মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,চেম্বারের সহ সভাপতি এনামুল হক এনাম, ,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জেলা বিএনপি নেতা নাসিম উদ্দিন লালা, জুলাই যোদ্ধা কমিটির আহবায়ক হাফিজুল ইসলাম রাজু,সমাজসেবক জালাল উদ্দিন ও রেজাউল হক প্রমুখ।
চেম্বারের সভাপতি মোঃ সামছুল হক বলেছেন,একটি বাণিজ্যে মেলায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। তবে এই বাণিজ্যে মেলা যখন শুরু হবে খেলার মাঠের স্থানীয় জনগনের সাথে মতামতের ভিত্তিতে এই বাণিজ্যে মেলা শুরু করা হবে। তবে যেন স্কুল কলেজ টাইম এবং আযান ও নামাজের সময় সূচী মেলা কমিটির আয়োজকরা মেনেই মেলা পরিচালনা করতে হবে। পাশাপাশি মেলায় অশ্লীল কোন ধরনের কর্মকান্ড পরিচালনা করা হবে না বলে তিনি সাংবাদিকদের আশ্বস্থ করেন। পরে এক দোয়া মাহফিলে চেম্বারের নেতৃবৃন্দরা দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন।
মন্তব্য করুন