নিউজ ডেস্ক
৪৫ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

জবি সংবাদদাতা:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে যোগ্য গ্র্যাজুয়েট ও গবেষকদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সমাবর্তন ওয়েবসাইটের মাধ্যমে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৪-২০১৫ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএস/সমমান ডিগ্রিধারীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। এছাড়া ২০১৬-২০১৭ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স/এমএ/এমএসএস/সমমান ডিগ্রিধারীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। এমফিল, পিএইচডি এবং বিভিন্ন প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রাম থেকে নির্ধারিত সময়ে ডিগ্রি অর্জনকারীরাও শর্তসাপেক্ষে সমাবর্তনে অংশ নিতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য স্নাতক (সম্মান)/বিবিএস/সমমানের রেজিস্ট্রেশন ফি ৫ হাজার টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাস্টার্স/এমএ/এমএসএস/সমমানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ৬ হাজার টাকা ও মূল সনদ ফি ৫০০ টাকা। এমফিল/পিএইচডির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ৬ হাজার ৫০০ টাকা এবং মূল সনদ ফি ১ হাজার টাকা। আর মাস্টার্স (প্রফেশনাল/সান্ধ্যকালীন) প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন ফি ৮ হাজার টাকা ও মূল সনদ ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। সমাবর্তন-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে কৃষি ব্যবসা ও যান্ত্রিকীকরণ নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

১

নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক

২

জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

৩

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১

৪

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

৫

স্যান্ডপেপার কেলেঙ্কারি’র পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া

৬

কোটচাঁদপুরে পুলিশি অভিযানে মাদকসেবী গ্রেপ্তার, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড।

৭

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

৮

জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার

৯

বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

১০

বীরগঞ্জে দুর্গা পূজায় ৯৯ টন জিআর চালের ডিও হস্তান্তর করলেন_ মনজুরুল ইসলাম মঞ্জু__এমপি.

১১

ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: রুহুল কবির রিজভী

১২

মাদকমুক্ত সমাজ গঠনে মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট

১৩

ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

১৪

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৫

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

১৭

অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মান।

১৮

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

১৯

দুই বছর পর অটোরিকশাচালক রাহুল হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

২০