নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

ফেসবুকে প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে উত্তরার আব্দুল্লাহপুরে আবাসিক হোটেলের আড়ালে চলছে অনৈতিক কার্যক্রম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। ‘Abashik hotel Dhaka’ নামের একটি ফেসবুক পেজ থেকে স্থানীয় বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে রীতিমতো প্যাকেজ ও মূল্যতালিকা প্রকাশ করে গ্রাহক আকর্ষণ করা হচ্ছে।

​বিষয়টি ‘উত্তরা পোস্ট’-এর নজরে এলে এর সত্যতা যাচাইয়ে ছদ্মবেশী কাস্টমার সেজে বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করা হয়। যোগাযোগের পর অপর প্রান্ত থেকে নিজেকে ‘রোহান ভাই’ পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে বিস্তারিত প্যাকেজ ও মূল্যতালিকা পাঠানো হয়।

​প্রাপ্ত তথ্য অনুযায়ী, আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইস্টার্ন পলওয়েল শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের একটি আবাসিক হোটেলে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে এই কার্যক্রম চালানো হচ্ছে। পাঠানো বার্তায় ঘণ্টা ও রাত (নাইট) ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরির রেট উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সাধারণ ও ভিআইপি (VIP) সার্ভিস ভেদে ১ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

​এছাড়া ওই বার্তায় কোনো ধরনের আইনি যাচাই-বাছাই ছাড়াই ‘কাপল রুম’ ভাড়া দেওয়ার কথাও উল্লেখ করা হয়, যেখানে তরুণ-তরুণীদের অবাধে সময় কাটানোর প্রলোভন দেখানো হয়েছে। পাশাপাশি সাধারণ ফ্যামিলি রুম (এসি ও নন-এসি) ২ হাজার থেকে ৩ হাজার টাকায় ভাড়া দেওয়ার তথ্যও দেওয়া হয়েছে। যোগাযোগের জন্য ‘রোহান ভাই’ পরিচয়ে ০১৬০৬-৬৬৪*** (হোয়াটসঅ্যাপ) নম্বরটি ব্যবহার করা হচ্ছে।

​স্থানীয় সচেতন মহলের মতে, উত্তরার মতো একটি গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকার ফেসবুক গ্রুপগুলোতে এ ধরনের প্রকাশ্য অসামাজিক বিজ্ঞাপন সামাজিক অবক্ষয় চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে কোনো প্রকার পরিচয়পত্র ছাড়াই রুম ভাড়া দেওয়ার বিষয়টি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

​আবাসিক এলাকার পরিবেশ রক্ষা এবং যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে খুব শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ ও অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

১

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

২

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

৩

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

৪

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

৫

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

৬

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবের পর আজ বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু

৭

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় নিহত ৩০

৮

কোস্টারিকায় প্রবেশে বাধার পর মেক্সিকোয় পৌঁছালেন জাতিসংঘের বিশেষ দূত

৯

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

১০

টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী

১১

ভূঞাপুরে বিদেশি মদের বড় চালান উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ৩

১২

নওগাঁর জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

১৩

রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে

১৪

মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

১৫

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

১৬

মধুখালীতে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৭

লালমোহনে নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

১৮

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

১৯

ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রে/প্তার, স্বামী পলাতক

২০