নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিরপুল এলাকায় একটি জঙ্গল থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা রাণীনগর সদর ইউনিয়নের হাতিরপুল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি জঙ্গলের ভেতর থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার করা বস্তুগুলো রাণীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুগুলো জব্দ তালিকাসহ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না এবং সেগুলো সক্রিয় অবস্থায় রয়েছে কি না, তা পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা কথা জানিয়েছেন।
মন্তব্য করুন