নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

কুমিল্লায় ভুয়া চিকিৎসক ও অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

নগরের শাসনগাছা এলাকায় বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান, অদক্ষ ব্যক্তিকে দিয়ে এক্স-রে করানো, পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় সিভিল সার্জন কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

তিনি জানান, কুমিল্লা এভারকেয়ার হাসপাতালে রায়হানুল হাসান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই ডিউটি চিকিৎসকের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত রোগী দেখতেন।

তিনি নিজেকে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন বলে দাবি করেন। তবে যাচাই-বাছাই করে এর সত্যতা পাওয়া যায়নি।

এ ঘটনায় তার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে কুমিল্লা এভারকেয়ার হাসপাতালকে এক লাখ ৫০ হাজার টাকা, খিদমাহ স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আতিক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসাসেবার ক্ষেত্রে নিবন্ধনবিহীন ব্যক্তির সম্পৃক্ততা, অদক্ষ কর্মী দিয়ে এক্স-রে করানো, বিভিন্ন পরীক্ষার জন্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মতো অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধের দায়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয় এবং সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন, এমওডিসি ডা. প্রসেনজিৎ বিশ্বাস, সদর মেডিকেল অফিসার ডা. জিনাত মুসতারী এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ।

কুমিল্লা জেলা পুলিশের একটি দলও অভিযানে সহযোগিতা করে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

তিনি জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ফার্মেসিতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছবি তুলবে চশমা, কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা

১

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

২

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

৩

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

৪

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

৫

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

৭

নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, হাত বাঁধা-মুখে স্কচটেপ

৮

আশুলিয়ায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

৯

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

১০

নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত : সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ

১১

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

১২

কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

১৪

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

১৫

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৬

লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

১৭

১৮

রাজধানীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলা, ব্যবস্থাপক নিহত

১৯

১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

২০