নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আইস, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪

হাফসা আক্তারঃ

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬: রাজধানীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। অভিযানে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ হাজার ৯৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া, ৭ দশমিক ৫ কেজি গাঁজা এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দুজন পলাতক রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মতিঝিল, ডেমরা ও খিলগাঁও সার্কেলের পৃথক রেইডিং টিম এসব অভিযান পরিচালনা করে।

মতিঝিল সার্কেলের অভিযানে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কাজলা নয়ানগর এলাকার চেয়ারম্যান ভবনের একটি ফ্ল্যাট থেকে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. আতিকুর রহমান (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অধিদপ্তরের দাবি, তিনি টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করতেন।

অন্যদিকে, ডেমরা সার্কেলের অভিযানে কোতোয়ালি থানাধীন সদরঘাটের সিমসন রোডে আমিন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ২ হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম ইয়াবার গুঁড়াসহ অমূল্য কুমার রায় (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

খিলগাঁও সার্কেলের অভিযানে মেরাদিয়া রজব আলী বাদশা সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৭ দশমিক ৫ কেজি গাঁজা, ৫৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় রিনা বেগম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শরমিন আক্তার (৩১) ও মো. জিন্নাতুল ইসলাম (৩৫) পলাতক রয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই সার্কেলের আরেকটি অভিযানে মুগদা থানাধীন উত্তর মুগদাপাড়া ঝিলপাড় এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ মো. রোহান (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম 

১

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হ/ত্যা ও ক্যাম্পে হা/মলার ঘটনায় গ্রে/ফতার ৬

২

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

৩

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

৪

যৌথ বাহিনীর অংশগ্রহণে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত

৫

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী

৬

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

৭

ককটেল বিস্ফোরণ : কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

৮

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন তরুণ প্রতিভা গ্যাব্রিয়েল

৯

কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা

১০

গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

১১

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত

১২

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

১৩

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১৪

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

১৫

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

১৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

১৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

১৮

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

১৯

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

২০