নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে কারখানা ছুটি, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

মোঃ মনির হোসেন মন্ডল, সাভারঃ

ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে কয়েক দফায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। এ ঘটনায় কয়েক দফায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়, আশুলিয়ার জামগড়া ও খেজুর বাগান এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেন। পরে সকাল ১০টার দিকে খেজুর বাগান এলাকায়ও শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দেওয়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভের পর বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এদিকে বেলা সোয়া ১২ টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার ও আশুলিয়া ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে শিল্পাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তৈমুর বলেন, শিল্পাঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যে কোন প্রকার নাশকতা ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম 

১

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হ/ত্যা ও ক্যাম্পে হা/মলার ঘটনায় গ্রে/ফতার ৬

২

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

৩

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

৪

যৌথ বাহিনীর অংশগ্রহণে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত

৫

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী

৬

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

৭

ককটেল বিস্ফোরণ : কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

৮

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন তরুণ প্রতিভা গ্যাব্রিয়েল

৯

কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা

১০

গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

১১

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত

১২

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

১৩

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১৪

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

১৫

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

১৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

১৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

১৮

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

১৯

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

২০