নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

আশুলিয়ায় ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আ/টক ১৭

মোঃ মনির হোসেন মন্ডল, সাভারঃ

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৭ জনকে আটক করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ১৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

এর আগে আজ বেলা ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়ার বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং মাঠ থেকে তাদের আটক করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়ার বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং মাঠে ২০/২৫ জনের একটি দল জড়ো হয়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় ছাত্রদল নেতারা তাদের আটক করেন। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি ব্যানার ও লাঠিসোঁটা জব্দ করা হয়।

আশুলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, কিছু পোলাপান জোরপূর্বক হাউজিংয়ের ভিতর গাড়ি ঢোকানোর চেষ্টা করছিল। আমাদের দেখে অনেকে পালিয়ে যায়। ওরা ২০/২৫ জন ছিল। তাদের মোবাইল চেক করার পর দেখি, ‘দুর্দিনের সৈনিক লীগ’ এ ধরনের বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপ পাই। সবগুলোর নাম আমার মনে নেই। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দিই। সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী আসে। এ সময় তাদের হেফাজত থেকে ব্যানার, এক ব্যাগ লাঠি পাওয়া যায়। লাঠির ওপর লেখা ‘জিরাবো’।

তিনি আরও বলেন, ওপর থেকে তাদের এসব সরবরাহ করা হচ্ছিল, এ অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য তাদের পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসা করা হলে তারা স্বীকার করেন, শ্রমিক আন্দোলনের সময় পিকআপ ভাঙচুরের ঘটনাগুলো তারাই করেছেন। পাশের যে কারখানাটি টেক্সটাউন, সেটিতেও তারা ভাঙচুর চালিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। আটকদের মধ্যে কিছু কম বয়সী তরুণও রয়েছে। সার্বিক বিষয় খতিয়ে দেখে এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম 

১

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হ/ত্যা ও ক্যাম্পে হা/মলার ঘটনায় গ্রে/ফতার ৬

২

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

৩

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

৪

যৌথ বাহিনীর অংশগ্রহণে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত

৫

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী

৬

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

৭

ককটেল বিস্ফোরণ : কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

৮

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন তরুণ প্রতিভা গ্যাব্রিয়েল

৯

কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা

১০

গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

১১

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত

১২

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

১৩

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১৪

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

১৫

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

১৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

১৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

১৮

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

১৯

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

২০