নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

খুলনায় নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

গভীর রাতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে।

পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়।

নগর ভবনের দায়িত্বরত নাইটগার্ড নূর ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সেটি ভবনের মূল সিঁড়িতে পড়ার পরপরই আগুন ধরে যায়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মোটরসাইকেলযোগে দুই যুবক এসে এ হামলা চালায় বলে অপর একটি ভবনের দারোয়ান জানিয়েছেন।

হামলাকারীরা কেসিসি ভবনের বাইরের দেয়ালে লাল কালি দিয়ে যুবলীগ লিখে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

খুলনা সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর ফেলা হয়েছিল। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো বিপদ ঘটেনি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বাসস’কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।

তিনি আরও বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম 

১

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হ/ত্যা ও ক্যাম্পে হা/মলার ঘটনায় গ্রে/ফতার ৬

২

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

৩

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

৪

যৌথ বাহিনীর অংশগ্রহণে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত

৫

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী

৬

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

৭

ককটেল বিস্ফোরণ : কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

৮

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন তরুণ প্রতিভা গ্যাব্রিয়েল

৯

কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা

১০

গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

১১

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত

১২

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

১৩

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১৪

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

১৫

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

১৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

১৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

১৮

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

১৯

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

২০