নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটিতে শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সরকারি এই ছুটিতে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রমও বন্ধ আছে। তবে এ‌দিনের ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি জানান, গত ৫ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাধারন ছুটি ঘোষনা করায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

বন্দর সূত্রে জানা গেছে, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। বেনাপোল থেকে কোলকাতার দুরত্ব ৮৪ কিলোমিটার। এ কারণে এ পথে আমদানিকারকরা আমদানিতে আগ্রহ বেশি। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৩শ’ থেকে সাড়ে ৩শ’ পণ্য বোঝাই ট্রাক আসে ভারত থেকে। আর ১০০ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে। এ ছাড়াও শিল্প প্রতিষ্ঠানের কাচাঁ মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। এর আগে দুর্গা পূজায় টানা ৮ দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি। আবার সোমবার (৯ নভেম্বর) দীপাবলী (কালিপূজা) উপলক্ষে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, শারদীয় দূর্গাপূজার ছুটি শেষে শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বাংলাদেশের সরকারি ছুটিতে ও সোমবার দীপাবলীতে (কালিপূজা) ভারত সরকারের সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটিতে আজ শনিবার (৭ নভেম্বর) ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধের মধ্যে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ৮ নভেম্বর (রবিবার) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, সরকারি ছুটির কারনে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীগন স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালো শুরু হলে ৩৫০ রানও তাড়া করা সম্ভব: হৃদয়

১

হৃদয়ের রেকর্ড ইনিংসের পরও বিপদে বাংলাদেশ, সিলেট টেস্টে জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ

২

ঢাকার দুই সিটিতে বিএনপির মেয়র প্রার্থী কারা? আলোচনায় সালাম ও মিল্টন

৩

রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণের আতঙ্ক, বিশ্ববিদ্যালয় থেকে থানা চত্বরেও হামলা

৪

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় সংহতি দিবস উদযাপন

৫

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

৬

সমবায়ভিত্তিক উন্নয়নের প্রত্যয়ে ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

৭

মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক ও সদস্য সচিবের শুভেচ্ছা বিনিময়

৮

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৯

একজন সাহসী অগ্নিযোদ্ধা : মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম)

১০

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

১১

মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সমবায় দিবস উদযাপন

১২

নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান

১৩

দিনাজপুর বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৪

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল সমাবেশ

১৫

যশোরর নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১৬

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

১৭

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান: পাপিয়া

১৮

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

১৯

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আ/হত ১০

২০