নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তরায় সড়ক অবরোধে পু/লিশের কঠোর হুঁশিয়ারি

উত্তরা সংবাদদাতা :

​বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উত্তরখান-দক্ষিণখান আঞ্চলিক সড়ক হয়ে জসিমউদ্দীন এলাকায় পোশাকশ্রমিকদের অবস্থান নেওয়ার গুঞ্জন থাকলেও, সকাল থেকে এখনো পর্যন্ত কাউকে সড়কে নামতে দেখা যায়নি।​সরেজমিনে দেখা যায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উত্তরার আজমপুর রাজলক্ষী হয়ে বিমানবন্দর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও প্রিজনভ্যান। সকাল থেকে যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বুধবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এলাকার মার্কেটগুলো বন্ধ রয়েছে ফলে সাধারণ মানুষের উপস্থিতিও তুলনামূলক কম রয়েছে।

​মাঠপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি ও অবস্থান সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন উত্তরা বিভাগের এডিসি জিসান দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্রিফিংয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে এবং বিনা কারণে লাঠিচার্জ বা শক্তি প্রয়োগ করবে না। আন্দোলনরত শ্রমিকদের নিজেদের ভাই হিসেবে উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে তাদের জনভোগান্তি সৃষ্টি থেকে দূরে রাখার চেষ্টা করতে নির্দেশ দেন।

​তবে কেউ যদি উত্তরখান-দক্ষিণখান থেকে এসে রাস্তা ব্লক করে মানুষের ভোগান্তি তৈরির চেষ্টা করে, সে ক্ষেত্রে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক সেকেন্ডের জন্যও বন্ধ করার সুযোগ দেওয়া হবে না এবং কেউ এমন চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের হেলমেট ও ঢালসহ প্রস্তুত থাকার পাশাপাশি ঢাল পার্টি, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং শটগান পার্টি হিসেবে দলবদ্ধভাবে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি। জমায়েত ছত্রভঙ্গ করার পর অতিরিক্ত কোনো বলপ্রয়োগ করা হবে না বলেও তিনি নিশ্চিত করেন।
​

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা

১

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

২

সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

৩

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

৪

পোশাক খাতে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ এনবিআরের

৫

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

৬

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৭

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৮

মাদ্রাসা ছাত্র হ/ত্যা মা/ম/লায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

৯

রাঙ্গামাটিতে উদ্ধারকৃত ৫১টি মোবাইল মালিকদের হস্তান্তর করলেন পুলিশ

১০

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ

১১

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা নিশ্চিতে ডাস্টবিন স্থাপন

১২

কোহলির কাছে সেরা ওয়ানডে ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির ৪৩ রান

১৩

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করলেন দুদক চেয়ারম্যান

১৪

আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বান

১৫

অবকাঠামো ও শিল্প খাতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনা প্রতিষ্ঠানের সমঝোতা

১৬

নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অ/ভিযান, ৫০ হাজার টাকা জ/রিমা/না

১৭

ডিমলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে ৩০ কেজি ভিডাব্লিউ চাল বিতরণ

১৮

মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি: ৪ হাজার ৬৮ কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১৯

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

২০