নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪ জন

ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি মাছ জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় পচে দুর্গন্ধ ছড়ানো ১৬০ কেজি চিংড়ি মাছ জব্দের পর বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা থেকে নাইট কোচে করে ২০টি প্লাস্টিকের মাছের ক্যারেটে এসব চিংড়ি শুটিবাড়ি বাজারে আনা হয়েছিল। খাওয়ার অনুপযোগী মাছগুলো স্থানীয় লোকজন আটকে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মাছগুলো পরিদর্শন করে বিনষ্টের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। একই অভিযানে ফুটপাত দখল করে মালামাল রাখার দায়ে একটি হার্ডওয়্যার দোকান এবং অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অবৈধ মিনি পাম্পটি বিনষ্ট ও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে ইউএনও মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ডিমলা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ঢাকা-শুটিবাড়ি রুটের একটি নাইট কোচে করে ২০টি প্লাস্টিকের মাছের ক্যারেটে ১৬০ কেজি চিংড়ি মাছ শুটিবাড়ি বাজারের ঢাকা স্ট্যান্ডে আনা হয়। মাছগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ অবস্থায় স্থানীয় লোকজন মাছগুলো আটকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং মাছগুলো পরিদর্শন করেন। খাওয়ার অনুপযোগী হওয়ায় গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি মো. ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে মাছগুলো বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। জব্দ করা মাছগুলোর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল সংরক্ষণ এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মেসার্স মনি হার্ডওয়্যার স্টোরের মালিক সেলিমকে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনা করে জ্বালানি তেল বিক্রির দায়ে মেসার্স রাজু মিনি ফিলিং স্টেশনের মালিক রাজুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে অবৈধ মিনি পেট্রোল পাম্পটি বিনষ্ট ও বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, “জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় পচা ও দুর্গন্ধযুক্ত চিংড়ি মাছগুলো বিনষ্টের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনা এবং ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন ও ধনবাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি

১

ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি মাছ জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

২

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৩

ছয়ফুল্লা কান্দিতে ই/য়া/বাসহ স্বপ্না গ্রে/প্তার

৪

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

৫

নওগাঁয় বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক

৬

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি ম/দ উ/দ্ধার

৭

আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ

৮

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র ও চ্যাপম্যান

৯

লাকসামের বাইনচাটিয়া গ্রামের কুয়েত প্রবাসীর জমিনে জবরদস্তির অভিযোগ

১০

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্টের সূত্র ধরে একজন আটক, অভিযানে আরও ২০

১১

শিল্পকারখানা সচল ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

১৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

১৪

শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার ছক! মিরপুর-গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার

১৫

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আহসান হাবিব চৌধুরী সৈকত এর গণসংযোগ

১৬

কুমিল্লায় দলীয় কার্যালয়ে সংঘর্ষের জের, জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

১৭

হাইকোর্টের আদেশে রিহ্যাবের কার্যক্রমে বাধা কাটল, স্থগিত মন্ত্রণালয়ের নির্দেশনা

১৮

জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

১৯

এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়

২০