নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

যশোর অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধ/র্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরি আ/টক-২

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :

যশোরে অভয়নগর উপজেলায় স্কুল চলাকালে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সহায়তার অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মূল অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন।

আটক জুলিয়া আফরিন উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত তৈয়ব দফাদারের মেয়ে এবং মোস্তাফিজুর রহমান বাহিরঘাট গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, গত ২৬ অক্টোবর সোমবার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। এ সময় সহকারী শিক্ষক বুইকারা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন বাথরুমে প্রবেশ করে এবং মেয়েটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এরপর কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয়। বাড়ি ফিরে পরের দিন মেয়েটি স্কুলে যেতে না চাইলে তার মা কারণ জানতে চায়। এসময় সে শিক্ষক কর্তৃক ধর্ষণের ঘটনা জানায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে মামলা করেন। ওসি (তদন্ত) আরো জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের ঘটনাটি অভিভাবক ও তার স্বজনরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জুলিয়া আফরিনকে জানান। এরপর তিনি কোন? পদক্ষেপ না নিয়ে অভিযুক্ত শিক্ষককে দপ্তরি মোস্তাফিজুর রহমানের সাহায্যে পালিয়ে যেতে সহায়তা করেন। যে কারণে তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। ওসি (তদন্ত) জানান, অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। দ্রুততম সময়ে তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

১

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি, জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষা

২

বাবার হাত ধরে বাড়ি ফেরা হলো না তোয়াবার, কাশবনে মিলল লাশ; হাসপাতালে বাবারও মৃত্যু

৩

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

৪

যশোর অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধ/র্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরি আ/টক-২

৫

​উত্তরখানে তুরাগ নদীর ঘাট থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার ম/রদে/হ উ/দ্ধার, পরিবারের দাবি হ/ত্যাকাণ্ড

৬

জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব

৭

ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর

৮

কেশবপুরের পাঁজিয়া বাজারে চুরির অভিযোগে একজনকে আ/টক করল আনসার সদস্যরা

৯

লালমোহন সাব রেজিস্ট্রার অফিস: জীবনের ঝুঁকি নিয়ে চলছে সেবা কার্যক্রম

১০

ছয় বছর পর রায়হান হ/ত্যার বিচার: সাবেক এসআই আকবরের মৃ/ত্যুদণ্ড, পলাতক পাঁচ আ/সামি

১১

মাদকবিরোধী অ/ভিযান, দুজনের ৩ মাস করে কা/রাদণ্ড

১২

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আ/টক

১৩

উত্তরখানের তুরাগ নদী থেকে নিখোঁজ সাবেক বিমানবাহিনীর কর্মকর্তার মরদেহ উদ্ধার: মোটরসাইকেল উধাও, মৃ/ত্যু ঘিরে রহস্য

১৪

লক্ষ্মীপুরে দুই হাত চেপে ধরে ব্যবসায়ীকে বুকে গু/লি, মেয়ের বর্ণনায় নৃশংস হ/ত্যাকাণ্ড

১৫

এসআরবি-৫ এর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আ/টক ২

১৭

ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন

১৮

জেলা প্রশাসকের নেতৃত্বে পদ্মা-যমুনায় মা ইলিশ রক্ষায় অভিযান

১৯

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত

২০