নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত

 ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বৃহস্পতিবার জোটটি জানায়, ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

ইরানের সমর্থনপুষ্ট হুতিরা চলতি মাসে সৌদি আরবে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। ওই হামলাটি কয়েক বছরের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল।

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হুতিরা এ সপ্তাহে দাবি করে, তারা তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

সৌদি আরবের অভিযোগ, হুতিদের হামলা জোরদার করতে ইরান উৎসাহ জুগিয়েছে।

তবে হুতিদের এই হামলার সঙ্গে কোনো ধরণের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে তেহরান।

চার বছরের অস্বস্তিকর যুদ্ধবিরতির পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়। এর কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়েছিল, যা বৃহত্তর অঞ্চলজুড়ে সংকট সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন

১

জেলা প্রশাসকের নেতৃত্বে পদ্মা-যমুনায় মা ইলিশ রক্ষায় অভিযান

২

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত

৩

মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনায় অংশীজনদের মতামত নিল বিএসইসি

৪

যশোরে ২০২৫-২০২৬ অর্থবছরে ১৩২টি সড়ক দুর্ঘটনায় নি/হত ১২৯

৫

জীবনের ৫০ বছরে নানা অবহেলার শিকার জুলাই যোদ্ধা সামসাদ জাহান তানিয়া, অসুস্থ অবস্থায় পাশে নেই কেউ!

৬

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৭

৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

৮

সচিবালয় স্থানান্তর নিয়ে উত্তেজনা, গবেষণার মাঠ রক্ষায় আন্দোলনে শেকৃবি শিক্ষার্থীরা

৯

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

১০

কক্সবাজারের হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে নিহত মণিরামপুরের একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১২

বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ অফিসে পল্টন ট্রাজেডি ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল.

১৩

বীরগঞ্জে জাতীয় শিশু-কিশোর শিক্ষার্থী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন।

১৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

নবীনগরে নজরুলের সাহিত্য-সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

১৭

সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

১৮

মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং

১৯

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

২০