নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

লালমোহন সাব রেজিস্ট্রার অফিস: জীবনের ঝুঁকি নিয়ে চলছে সেবা কার্যক্রম

​মো মামুন হাজী লালমোহন :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের অধীন ভোলার লালমোহন সাব রেজিস্ট্রার অফিস ভবনটি বর্তমানে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ১৯৮৭ সালের ১৪ জানুয়ারি উদ্বোধনের পর দীর্ঘ ৩৯ বছরেও ভবনটিতে কোনো বড় ধরনের উন্নয়ন বা সংস্কারকাজ হয়নি। বর্তমানে ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ছে, বেরিয়ে এসেছে বীমের রড। বর্ষা মৌসুমে ছাদ চুইয়ে পানি পড়ে নষ্ট হচ্ছে রেকর্ড রুমের বহু পুরোনো বালাম বইসহ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র।

​সরেজমিন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা বিভাগের তৎকালীন কমিশনার নুরুল ইসলাম ১৯৮৭ সালে ভবনটি উদ্বোধন করেন। দীর্ঘ চার দশকে কোনো সংস্কার না হওয়ায় এটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ এই ছাদের নিচে বসে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

​অফিসে কর্মরত নকলনবিশ সামিয়া জানান, গত ১০ বছর ধরে তিনি এই অফিসে কাজ করছেন। সম্প্রতি অফিস চলাকালীন ছাদের পলেস্তারা খসে সরাসরি তাঁর মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। আরেক নকলনবিশ সফিউল বলেন, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমরা সরকারি কাজ চালিয়ে যাচ্ছি।”

​বৃষ্টির দিনে দুর্ভোগ চরম আকার ধারণ করে বলে জানান বালাম লেখকেরা। দলিল লেখক আব্দুল আলী পাটোয়ারী বলেন, “বর্ষার দিনে চাল চুইয়ে সরাসরি সরকারি বালাম ও দলিলের ওপর পানি পড়ে। অনেক সময় কাজ বন্ধ করে আমাদের বাড়ি চলে যেতে হয়। সরকারি এসব গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করা অসম্ভব হয়ে পড়েছে।”

​দলিল করতে আসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যক্ষদর্শীরা জানান, মাথার ওপর খসে পড়া ছাদ নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জেনেও বাধ্য হয়েই জরুরি কাজে আসতে হচ্ছে।

​দলিল লেখক সমিতির নেতা আব্দুর রব পাটোয়ারী ও আলমগীর পাটোয়ারী জানান, লালমোহন সাব রেজিস্ট্রার অফিস থেকে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব আদায় হয়। অথচ এত গুরুত্বপূর্ণ একটি দপ্তর চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। অবিলম্বে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।

​এ বিষয়ে লালমোহন সাব রেজিস্ট্রার অফিসের সহকারী মো. সিরাজুল ইসলাম জানান, “ভবনটির করুণ দশা তুলে ধরে অফিসের মাধ্যমে বেশ কয়েকবার গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু কোনো প্রতিকার মেলেনি। বিষয়টি মাননীয় স্পিকার মহোদয়কেও অবহিত করা হয়েছে, যাতে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে একটি নতুন আধুনিক ভবন তৈরি করে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর

১

কেশবপুরের পাঁজিয়া বাজারে চুরির অভিযোগে একজনকে আ/টক করল আনসার সদস্যরা

২

লালমোহন সাব রেজিস্ট্রার অফিস: জীবনের ঝুঁকি নিয়ে চলছে সেবা কার্যক্রম

৩

ছয় বছর পর রায়হান হ/ত্যার বিচার: সাবেক এসআই আকবরের মৃ/ত্যুদণ্ড, পলাতক পাঁচ আ/সামি

৪

মাদকবিরোধী অ/ভিযান, দুজনের ৩ মাস করে কা/রাদণ্ড

৫

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আ/টক

৬

উত্তরখানের তুরাগ নদী থেকে নিখোঁজ সাবেক বিমানবাহিনীর কর্মকর্তার মরদেহ উদ্ধার: মোটরসাইকেল উধাও, মৃ/ত্যু ঘিরে রহস্য

৭

লক্ষ্মীপুরে দুই হাত চেপে ধরে ব্যবসায়ীকে বুকে গু/লি, মেয়ের বর্ণনায় নৃশংস হ/ত্যাকাণ্ড

৮

এসআরবি-৫ এর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আ/টক ২

১০

ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন

১১

জেলা প্রশাসকের নেতৃত্বে পদ্মা-যমুনায় মা ইলিশ রক্ষায় অভিযান

১২

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত

১৩

মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনায় অংশীজনদের মতামত নিল বিএসইসি

১৪

যশোরে ২০২৫-২০২৬ অর্থবছরে ১৩২টি সড়ক দুর্ঘটনায় নি/হত ১২৯

১৫

জীবনের ৫০ বছরে নানা অবহেলার শিকার জুলাই যোদ্ধা সামসাদ জাহান তানিয়া, অসুস্থ অবস্থায় পাশে নেই কেউ!

১৬

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৭

৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

১৮

সচিবালয় স্থানান্তর নিয়ে উত্তেজনা, গবেষণার মাঠ রক্ষায় আন্দোলনে শেকৃবি শিক্ষার্থীরা

১৯

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

২০