নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

মাদকবিরোধী অ/ভিযান, দুজনের ৩ মাস করে কা/রাদণ্ড

সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবন ও গাঁজা বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে দণ্ডপ্রাপ্ত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ইয়াবা সেবনের সময় ছবির মিয়া (৩০) এবং গাঁজা বিক্রির সময় কল্পনা বেগম (৪৫) নামের দুজনকে আটক করা হয়।

আটক ছবির মিয়া স্থানীয় বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে এবং কল্পনা বেগম আলমগীর মিয়ার স্ত্রী।

পরে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এবং কসবা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর

১

কেশবপুরের পাঁজিয়া বাজারে চুরির অভিযোগে একজনকে আ/টক করল আনসার সদস্যরা

২

লালমোহন সাব রেজিস্ট্রার অফিস: জীবনের ঝুঁকি নিয়ে চলছে সেবা কার্যক্রম

৩

ছয় বছর পর রায়হান হ/ত্যার বিচার: সাবেক এসআই আকবরের মৃ/ত্যুদণ্ড, পলাতক পাঁচ আ/সামি

৪

মাদকবিরোধী অ/ভিযান, দুজনের ৩ মাস করে কা/রাদণ্ড

৫

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আ/টক

৬

উত্তরখানের তুরাগ নদী থেকে নিখোঁজ সাবেক বিমানবাহিনীর কর্মকর্তার মরদেহ উদ্ধার: মোটরসাইকেল উধাও, মৃ/ত্যু ঘিরে রহস্য

৭

লক্ষ্মীপুরে দুই হাত চেপে ধরে ব্যবসায়ীকে বুকে গু/লি, মেয়ের বর্ণনায় নৃশংস হ/ত্যাকাণ্ড

৮

এসআরবি-৫ এর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আ/টক ২

১০

ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন

১১

জেলা প্রশাসকের নেতৃত্বে পদ্মা-যমুনায় মা ইলিশ রক্ষায় অভিযান

১২

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত

১৩

মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনায় অংশীজনদের মতামত নিল বিএসইসি

১৪

যশোরে ২০২৫-২০২৬ অর্থবছরে ১৩২টি সড়ক দুর্ঘটনায় নি/হত ১২৯

১৫

জীবনের ৫০ বছরে নানা অবহেলার শিকার জুলাই যোদ্ধা সামসাদ জাহান তানিয়া, অসুস্থ অবস্থায় পাশে নেই কেউ!

১৬

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৭

৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

১৮

সচিবালয় স্থানান্তর নিয়ে উত্তেজনা, গবেষণার মাঠ রক্ষায় আন্দোলনে শেকৃবি শিক্ষার্থীরা

১৯

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

২০