নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ

তরিকুল ইসলাম,:বিশেষ প্রতিনিধি।

​
যশোর জেলায় সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ এবং ঘুষ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্য।
​
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর (২০২৬ ইং) তারিখ সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা দাবি করেন— যশোরের ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় সারের ডিলার নিয়োগে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বঞ্চিত করে কেন্দ্র ও জেলা বিএনপির সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে পছন্দের লোকদের ডিলারশিপ বণ্টন করা হয়েছে।
​
সংবাদ সম্মেলনে পাঁচ সংসদ সদস্যের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল। তিনি অভিযোগ করেন, যশোরে বিরোধী দলের পাঁচজন এমপি থাকা সত্ত্বেও তাদের সুপারিশকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। উল্টো জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জেলা বিএনপির দেওয়া তালিকা অনুযায়ী চূড়ান্ত তালিকা তৈরি করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
​
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সারের ডিলারশিপের তালিকায় সততা ও পেশাদারিত্বের চরম অবমূল্যায়ন করা হয়েছে। এমনকি মাদকসহ আটক কারবারির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনেক কর্মী-সমর্থককেও এই ডিলারশিপ দেওয়া হয়েছে। এ ছাড়া সার ও বীজ মনিটরিং কমিটিতে জামায়াতের পাঁচজন এমপির কোনো পরামর্শ না নিয়ে এককভাবে বিএনপির জায়গা দেওয়া হয়েছে বলেও তারা ক্ষোভ জানান।
​সংবাদ সম্মেলন থেকে এ ধরনের দলীয়করণ ও অনিয়মের তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে অবিলম্বে এই বিতর্কিত তালিকা বাতিল করে সরকারি নীতিমালা অনুযায়ী সৎ ও যোগ্য ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার জোর দাবি জানান সংসদ সদস্যরা।
​
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর-১ আসনের এমপি মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের এমপি ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ এবং যশোর-৬ আসনের এমপি অধ্যাপক মোক্তার আলীসহ জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি সচেতনতায় স্বাস্থ্য সেমিনার, বিনামূল্যে রক্ত পরীক্ষা

১

এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

২

শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছন পিতামাতা

৩

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

৪

মনোহরগঞ্জে, মরহুম রুহুল আমিন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

৫

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার।

৬

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার

৭

সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ

৮

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

৯

১০

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের বিলাসবহুল ফ্ল্যাট জব্দের নির্দেশ

১১

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের তদন্তে জটিলতা, তিনবার চিঠি দিয়েও ডিভাইস পায়নি ডিবি

১২

তিন দশক কাজে ডুবে হারিয়েছেন পরিবারের সময়, বলতে গিয়ে কাঁদলেন আমির

১৩

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ওয়েজ ব্যবহারে নিষেধাজ্ঞা, দেশব্যাপী সিদ্ধান্তের আগে যাচাই

১৪

সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, দুই মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়ে ঢাকার তৎপরতা

১৫

যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের চাঁদার রসিদ দেখিয়ে তিন ঘণ্টায় মুক্তি

১৬

মালয়েশিয়ায় শিশুদের যৌন শোষণের ভয়াবহ চক্রের সন্ধান, মাসে আয় সাড়ে ৪ লাখ রিঙ্গিত

১৭

বাংলাদেশে ৭৭ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা জাপানের, নতুন সম্ভাবনার দুয়ার

১৮

ওয়ানডে অভিষেকেই বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক, আইসিসির পরীক্ষার মুখে আলিস

১৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের পর নতুন উদ্বেগ, আরও ২০ প্রবাসীর সাজার তথ্য অজানা

২০